এক্সপ্লোর

Stock Market Today: সপ্তাহের প্রথম দিনেই দেদার বিকিকিনি, পতন অব্যাহত স্টক মার্কেটে, তার মধ্যেও Top Gainer কারা ?

Share Market LIVE: ২৪১.৩০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ পতনের জেরে দিনের শেষে সেনসেক্স (Sensex) থামল ৭৭,৩৩০.০১ পয়েন্টে।

মুম্বই : তথ্য-প্রযুক্তি থেকে শুরু করে ওষুধ-সংবাদমাধ্যমের মতো সেক্টরে দেদার বিক্রি। সপ্তাহের প্রথম দিনেই ধাক্কা স্টক মার্কেটে। 

২৪১.৩০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ পতনের জেরে দিনের শেষে সেনসেক্স (Sensex) থামল ৭৭,৩৩০.০১ পয়েন্টে। অন্যদিকে, ৭৮.৯০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ পতনে নিফট দাঁড়াল ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। 

নিফটি ব্যাঙ্ক বেড়ে দাঁড়ায় ১৮৪.২৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশে। দিনান্তে ট্রেডিং শেষের সঙ্গে সঙ্গে খুব অল্প ১.৭০ পয়েন্ট লাভ দেখা যায় নিফটি মিডক্যাপ ১০০ সূচকে। যার জেরে এটি থামে ৫৪,০৪৪.৮০ পয়েন্টে। 
অন্যদিকে, নিফটি স্মলক্যাপ ১০০ সূচক দিন শেষে বন্ধ হয় ১৭,৫০৭.২৫ পয়েন্টে। ৯৩.৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ পতন লক্ষ্য করা যায়।

এদিন নিফটির তথ্যপ্রযুক্তি, ওষুধ, সংবাদমাধ্যম , শক্তি, পরিকাঠামো, স্বাস্থ্য-ব্যবস্থার মতো ক্ষেত্রে ব্যাপক বিক্রির ছবি ধরা পড়ে। অন্যদিকে, অটো, পিএসইউ ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মেটাল, রিয়ালটি ও প্রাইভেট ব্যাঙ্ক সেক্টরে চলে কেনাকাটা। 

সেনসেক্সে টপ লুজার কারা হল ?

টিসিএস, ইনফোসিস, এনটিপিসি, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, বাজাজ ফিনসার্ভ, সান ফার্মা, ইন্দাসইন্দ ব্যাঙ্ক ও রিলায়্যান্স।

টপ গেনার কারা হল ?

টাটা স্টিল, হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড, নেসলে ইন্ডিয়া, এম অ্যান্ড এএমপি, এসবিআই ও আদানি পোর্টস।

বম্বে স্টক এক্সচেঞ্জে দিনের শেষে ১৬১৭ স্টকের ট্রেড ছিল সবুজ গ্রাফে, রক্তক্ষরণ দেখা যায় ২৪৭৯ স্টকে। ১২৮টি স্টকে কোনো বদল পরিলক্ষিত হয়নি। বাজার-বিশেষজ্ঞরা বলছেন, মার্কেটে একত্রীকরণ চলছে। রোজগারের বৃদ্ধিতে মন্থর গতি দেখা গেছে। অন্যদিকে, মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে দুর্বল হয়েছে রুপি। 

আইটি স্টকে আজ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। LKP সিকিউরিটিজের যতীন ত্রিবেদী বলছেন, মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা ভোটের কারণে বিক্রির চাপ সীমিত হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget