এক্সপ্লোর

Dividend Stocks: ত্রৈমাসিকের ফলে বিরাট মুনাফা, ২৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা এই সংস্থার

IGL Q4 Results: এই সংস্থার টার্ন ওভার জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে যেখানে ৩৯৪৯.১৭ কোটি টাকা ছিল, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই টার্নওভার দাঁড়ায় ৪০৪২.৫৭ কোটি টাকা।

IGL Stock Price: ভারতের সবথেকে বড় সিএনজি গ্যাস সরবরাহ কেন্দ্র ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে। এই ত্রৈমাসিকে IGL সংস্থা মোট ৩৮২.৮০ কোটি টাকা মুনাফা করেছে। ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার মুনাফা (Dividend Stock) হয়েছিল ৩২৯.৭৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের থেকে মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।

কত ডিভিডেন্ড দেবে সংস্থা

অন্যদিকে এই সংস্থার টার্ন ওভার জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে যেখানে ৩৯৪৯.১৭ কোটি টাকা ছিল, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই টার্নওভার দাঁড়ায় ৪০৪২.৫৭ কোটি টাকা। এবার এই বিপুল মুনাফার কারণে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড (Dividend Stock) দিতে চলেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। প্রত্যেক ২ টাকা ফেসভ্যালুর শেয়ারে ২৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে এবার IGL সংস্থা।  

কত মুনাফা হয়েছে এই অর্থবর্ষে

সমগ্র ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের মোট মুনাফা হয়েছে ১৪৭৮.৪৮ কোটি টাকা, যেখানে ২০২২-২৩ অর্থবর্ষের মোট মুনাফার অঙ্ক ছিল ১৪৪৫.০২ কোটি টাকা। ২১ শতাংশ বেড়েছে বার্ষিক মুনাফার পরিমাণ। ২০২২-২৩ অর্থবর্ষে IGL-এর মোট টার্নওভার ছিল ১৫,৫৪৩.৬৭ কোটি টাকা, সেখানে এই সংস্থার এই বছরের মোট টার্নওভার দাঁড়িয়েছে ১৫,৪০৩.২৩ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমে যাওয়ার কারণে বিক্রির হার কমে গিয়েছে সংস্থার।

কত দামে ট্রেড করছে শেয়ার

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থার বোর্ড তাঁদের শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে IGL তাঁর শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Dividend Stock) দিয়েছে। আজ মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ১.৪৪ শতাংশ কমে IGL-এর শেয়ারের দাম বন্ধ হয় ৪৩৬.৫৫ টাকায়।

সংস্থার ব্যবসা

দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, কারনাল, ফতেহপুর, আজমীর, মুজফ্‌ফরপুর সহ বিভিন্ন শহরে ২৫ হাজার কিলোমিটারের একটি পাইপলাইন তৈরি করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। সারা দেশে এই সংস্থার মোট ১৫০টি সিএনজি স্টেশন রয়েছে। ২৫ লক্ষ বাড়িতে PNG সরবরাহ করে এই সংস্থা।     

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Aadhar Housing Finance IPO : আগামীকাল খুলবে আধার হাউজিং ফিন্যান্সের আইপিও, কিনতে চাইলে জানতেই হবে এই ১০টি বিষয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget