এক্সপ্লোর

Infosys Offer: কলকাতা ছাড়লেই মিলবে ৮ লক্ষ টাকা ! নয়া সুবিধে এই সংস্থার কর্মীদের

Infosys Employee Offer: আদপে দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস (Infosys Offer) এবার থেকে বড় শহরের বদলে ছোট শহরে হাব তৈরির পরিকল্পনা করছে। সেই জন্য সুবিধে পাবেন কর্মীরা।

Infosys Employee: দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিস এবার তাদের কর্মীদের জন্য বড় সুযোগ নিয়ে এল। একটা অদ্ভুত অফার (Infosys Offer) দেওয়া হবে সংস্থার কর্মীদের। ইনফোসিসের কর্মীরা তাদের শহর ছেড়ে অন্য শহরে অফিসে জয়েন করার জন্য এবার সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত অ্যালাউয়েন্স পাবেন। তবে এই অফার ইনফোসিসের (Shifting Allowance) সব কর্মীদের জন্য নয়।

অফার পাবেন ইনফোসিসের এই কর্মীরা

ইনফোসিসের যে সমস্ত কর্মীরা ব্যান্ড ২ বা তাঁর উপরের স্তরে কাজ করছেন, তারা এই অফারের সুযোগ নিতে পারেন। সারা দেশে সংস্থার যে কোনও ডেভেলপমেন্ট সেন্টারে যে সমস্ত কর্মী কাজ করছেন, তারা পাবেন এই অফারের সুবিধে। মূলত যে সমস্ত কর্মী (Infosys Offer) প্রোজেক্ট ডেলিভারির কাজ করেন, তারাই এই অফারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কর্ণাটকের হাবলি শহরের অফিসে কাজ করতে এলেই সংস্থার কর্মীরা ৮ লক্ষ টাকা পর্যন্ত শিফটিং অ্যালাউয়েন্স পাবেন।

ছোট শহরে নজর সংস্থার

আদপে দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস (Infosys Offer) এবার থেকে বড় শহরের বদলে ছোট শহরে হাব তৈরির পরিকল্পনা করছে। এই পরিকল্পনাতেই বেশ কিছু টায়ার ২ শহরে অফিস চালু করা হয়েছে। ইন্দোর, নভি মুম্বই, নাগপুর, কোয়েম্বাটোর, হাবলি ইত্যাদি শহরে এই অফিস চালু করছে ইনফোসিস। কর্ণাটকের হাবলি শহরে নিজেদের অস্তিত্ব মজবুত করতে চাইছে ইনফোসিস। আর সেই কারণেই হাবলিতে কাজ করার জন্য কর্মীদের উৎসাহ দিতে চালু করা হয়েছে এই অফার।

নিচের ব্যান্ডে কাজ করা কর্মীদের বেশি সুবিধে

ইনফোসিসের ট্রান্সফার পলিসি অনুযায়ী, ব্যান্ড ৩ বা তাঁর নিচে কাজ করেন যে সমস্ত কর্মী তারা প্রাথমিকভাবে রিলোকেশন অ্যালাউয়েন্স হিসেবে ২৫ হাজার টাকা পাবেন। তারপর আগামী ২ বছর পর্যন্ত প্রতি ৬ মাস অন্তর তারা ২৫ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ ২ বছরে তারা মোট ১.৫ লাখ টাকা অতিরিক্ত পাবেন। আপার ব্যান্ডের কর্মীদের আরও সুবিধে, তারা পাবেন ৮ লক্ষ টাকা রিলোকেশন অ্যালাউয়েন্স।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gold Price Today: বুধের বাজারে সোনা কিনতে খরচ কি কমবে ? কত চলছে সোনার দাম ? দেখুন রেটচার্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget