এক্সপ্লোর

ABP Ideas of India: এই তিন বিষয়ের ওপর নির্ভর করে দেশের উন্নতি, কী বললেন ইনফোসিসের নারায়ণ মূর্তি ?

ABP Ideas of India: দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে পারে ডিজিটালাইজেশন। এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়ার শীর্ষ সম্মেলনে এসে এই মন্তব্য করলেন ইনফোসিসসের এন আর নারায়ণ মূর্তি। 

ABP Ideas of India: দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে পারে ডিজিটালাইজেশন (Digitalisation)। এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়ার (ABP Ideas of India) শীর্ষ সম্মেলনের প্রথম দিনে সেই নিয়ে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসসের (Infosys) প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান (EMERITUS)এন আর নারায়ণ মূর্তি (N. R. Narayana Murthy)। 

ABP Ideas of India: দেশ নিয়ে নারায়ণ মূর্তির ভাবনা
এদিন তিনি বলেন, ''কোনও দেশের উন্নয়ন তিনটি মাপদণ্ডের ওপর নির্ভর করে। যা দেশবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করে। প্রথম, উদ্ভাবন, দক্ষ ও সৎ শাসন।দ্বিতীয়, দেশের মানব উন্নয়ন সূচক। তৃতীয়, সমস্যার সমাধানের মাধ্যমে কীভাবে মানুষের আয় বাড়ানো যায়, সেই বিষয়ে ভাবনা।

ABP Ideas of India: ডিজিটালাইজেশনের পথেই উন্নতি
এদিনে দেশের উন্নতি প্রসঙ্গে সবার আগে মানব উন্নয়ন সূচকের বিষয়ে নিজের মত জানান ইনফোসিসসের (Infosys) প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান। 'এবিপি আইডিয়াজ অফ ইন্ডিয়া'র(ABP Ideas Of India)শীর্ষ সম্মেলনে তিনি বলেন, মানব উন্নয়ন সূচকের উন্নয়ন হলে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাড়ি, বিচারব্যবস্থার মতো বিষয়। এন আর নারায়ণ মূর্তির মতে, ডিজিটালাইজেশন ছাড়া কখনোই একটি উন্নত ভারতের কল্পনা সম্ভব নয়।

ABP Ideas of India: প্রযুক্তি কি মানুষের বিকল্প হতে পারে ? 
এদিনের অনুষ্ঠানে ক্লাউড প্রযুক্তির আবির্ভাবের সাথে IA, 5G নিয়েও আলোচনা হয়। যেখানে নারায়ণ মূর্তিকে মেশিন মানুষের বিকল্প হতে পারে কিনা জানতে চাওয়া হয়। যার উত্তরে ইনফোসিসের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান (EMERITUS) বলেন, ''আমি বিশ্বাস করি, এই প্রযুক্তিগুলি মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করা হবে। মানুষ এই প্রযুক্তি থেকে উপকৃত হবে। আমাদের যুবকদের জন্য চাকরি বাড়বে। অটোমেশন ও কম্পিউটারাইজেশন সম্পর্কিত পুরোনো তথ্য এটি আগেই প্রমাণ করেছে।'' 

ABP Ideas of India: ব্যতিক্রমী কাজ করেছে কারা ? 
এই বলেই অবশ্য থেমে থাকেননি নারায়ণ মূর্তি। তাঁর মতে, অন্যান্য দেশ এসব উন্নত প্রযুক্তির ভালো কাজে ব্যবহার করেছে। সেখানে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। ভারত কিছুটা হলেও এই বিষয়ে কাজ করছে। আজ, অনলাইন খুচরো, আবাসন, বিমা, ব্যাঙ্কিং, বিনোদন, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক মাধ্যমের মতো পরিষেবাগুলি দেশের মানুষ পাচ্ছে। তবে ডিজিটাইজেশনের দিক থেকে সরকার যে পরিষেবা দিচ্ছে তার ফলাফল তেমন ভালো হয়নি। তবে টেলিকমের জন্য স্যাম পিত্রোদা ও আধারের জন্য নন্দন নিলেকানির কাজটি এর মধ্যে ব্যতিক্রম।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget