এক্সপ্লোর

Interim Budget 2024: ‘গোমাতা’দের জন্যও ঘোষণা বাজেটে, জোর মৎস্য শিল্পে

Interim Budget 2024 Dairy and Fishery: ডেয়ারি ও মৎস্যশিল্পের নানা খাতে বাজেটে বরাদ্দ বাড়ল। পরিকাঠামোগত বেশ কিছু উন্নয়নকে গুরুত্ব দেওয়া হল ২০২৪ বাজেটে।

কলকাতা: ডেয়ারি ও মৎস্য শিল্পের জন্যও এই বারের বাজেটে বরাদ্দ করা হল বিশেষ কিছু উন্নয়নমূলক প্রকল্প।২০২৪ সালের অন্তবর্তী বাজেটে কৃষি নিয়ে একগুচ্ছ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার পরই তাঁর বক্তৃতায় উঠে আসে ডেয়ারি ও মৎস্য শিল্প সম্পর্কে একাধিক ঘোষণা। 

বিশ্বে সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ

ভারত বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ। কিন্তু দুধ উৎপাদনকারী গবাদি পশুরা সেভাবে গুরুত্ব পাচ্ছে না। এমনটাই ইঙ্গিত ছিল অর্থমন্ত্রী নির্মলার বক্তৃতায়। এর পরই তিনি পশুদের উন্নয়নে বেশ কয়েকটি সুবিধার কথা ঘোষণা করেন। 

ডেয়ারি শিল্পের জন্য ঘোষণা

  • ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামের একটি রোগে গবাদি পশুরা প্রায়ই আক্রান্ত হয়। সেই রোগ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে সরকার।
  • ভারতে দুধ উৎপাদনকারী গবাদি পশুদের (milch-animals) উৎপাদনের পরিমাণ অনেকটাই কম। এই পরিস্থিতিতেই দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই অবস্থাকে সামাল দিতেও এবার বেশ কয়েকটি প্রকল্প চালু করবে কেন্দ্র।
  • রাষ্ট্রীয় গোকূল মিশন, জাতীয় পশুসম্পত্তি (লাইভস্টক) মিশন ও পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দেওয়া হবে। পাশাপাশি পশুপালনের দিকেও জোর দেবে কেন্দ্রের ২০২৪ সালের বাজেট পরিকল্পনা।

মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য ঘোষণা ! 

মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে তিনি বলেন, মৎস্যসম্পদের জন্য আলাদা করে একটি মন্ত্রক গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকার। তাদের সুবিধা ও স্বার্থের কথা ভেবেই তা করা হয়েছে। ২০২৪ সালের বাজেটেও তাদের জন্য বেশ কয়েকটি ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 

উৎপাদন বেড়েছে দ্বিগুণ 

মৎস্যচাষের দিকে আলাদা করে নজর দেওয়ায় উৎপাদন বেড়েছে দ্বিগুণ। এমনটাই জানান নির্মলা সীতারমণ। এছাড়াও, সামুদ্রিক মাছ রপ্তানির হারও বেড়েছে। ২০১৩-১৪ সালের তুলনায়  দশ বছরের রপ্তানির হার দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে এবারের বাজেটে বেশ কিছু বরাদ্দ থাকল কেন্দ্রের। 

মৎস্যসম্পদ ক্ষেত্রের জন্য ঘোষণা

  • মৎসচাষে উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। পার হেক্টর উৎপাদন ৩ টন থেকে বাড়িয়ে ৫ টন করার সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের বাজেট।
  • রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। রপ্তানি মূল্য ১ লাখ কোটি ছোঁয়ার কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ।
  • অদূর ভবিষ্যতে ৫৫ লাখ নতুন কর্মসংস্থানের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
  • এছাড়াও, মৎস্যসম্পদের ঘোষণায়  সবশেষে বলেন, পাঁচটি ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক তৈরি করা হবে। 

আরও পড়ুন - Interim Budget 2024: অন্নদাতাদের উন্নয়নে কী ঘোষণা এবারের বাজেটে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget