এক্সপ্লোর

Post Office Scheme: এই পোস্ট অফিস স্কিমে আরও তাড়াতাড়ি দ্বিগুণ হবে টাকা, জেনে নিন কীভাবে

Small Savings Scheme: বাজারে অনেক বিনিয়োগের বিকল্প থাকলেও আজও দেশের একটা বড় অংশ ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসি স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।

Small Savings Scheme: বাজারে অনেক বিনিয়োগের বিকল্প থাকলেও আজও দেশের একটা বড় অংশ ব্যাঙ্ক, পোস্ট অফিস বা এলআইসি স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। পোস্ট অফিসে এমন একটি বিনিয়োগের প্রকল্প রয়েছে যেখানে টাকা জমিয়ে শীঘ্রই আপনি অর্থ দ্বিগুণ করতে পারবেন। এই প্রকল্পের নাম কিষাণ বিকাশ পত্র। ১ এপ্রিল, ২০২৩ থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে উপলব্ধ সুদের হার ৭.২ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করেছে। সুদের হার বৃদ্ধির পরে এখন এই প্রকল্পের অধীনে জমা অর্থ শীঘ্রই দ্বিগুণ হবে। 

কিষাণ বিকাশ পত্র সম্পর্কে জানুন

কিষাণ বিকাশ পত্র হল কেন্দ্রীয় সরকারের একটি আমানত প্রকল্প। এই স্কিমে বিনিয়োগকারী একবার বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ টাকা পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনি যেকোনও পোস্ট অফিসে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পটি বিশেষভাবে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ডিজাইন করা হয়েছে। এতে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বোচ্চ যেকোনও পরিমাণ বিনিয়োগ করতে পারেন।

এই সময়ে টাকা দ্বিগুণ হবে

২০২৩ সালের এপ্রিলে কিষাণ বিকাশ পত্র প্রকল্পের সুদের হার বাড়ানোর সরকারের সিদ্ধান্তের পরে, এই প্রকল্পের আমানত দ্বিগুণ করার সময়কাল এখন কমে গেছে। আগে এই প্রকল্পে টাকা রেখে দ্বিগুণ হতে ১২০ মাস লাগত, এখন কিষাণ বিকাশ পত্রে টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হবে। আপনি যদি এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১১৫ মাস পরে আপনি মেয়াদপূর্তিতে ২০ লক্ষ টাকা পাবেন৷ এই প্রকল্পে সরকার চক্রবৃদ্ধি সুদের হারের সুবিধা দেয়।

কে একাউন্ট খুলতে পারে ?

আপনি কিষাণ বিকাশ পত্রের অধীনে যেকোনও পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন৷ সর্বাধিক পরিমাণ ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের অধীনে একক বা যৌথভাবে দুই বা তিনজন মিলে একটি অ্যাকাউন্ট খুলতে পারে। এই প্রকল্পে KVP-তে ১০ বছরের বেশি বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

'ডেথ ক্লেইম' কীভাবে নেওয়া যায়

যদি একজন KVP অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়, সেই পরিস্থিতিতে নমিনি অ্যাকাউন্টে জমা করা অর্থ দাবি করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র ও আপনার আইডি পোস্ট অফিসে জমা দিতে হবে। এর পরে একটি ফর্ম পূরণ করুন ও জমা দিন। সবঠিক জমা পড়লে আপনি শীঘ্রই টাকা দাবি করতে পারবেন।

আরও পড়ুন : ATM Card কার্ড চুরি গেলেও চিন্তা নেই ! কয়েক সেকেন্ডে হবে ব্লক, উপায় জানাল SBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget