এক্সপ্লোর

IPO: আজ খুলেছে এই কেমিক্যাল কোম্পানির আইপিও, ৫০ টাকা প্রিমিয়ামে জিএমপি- বিনিয়োগে লাভ হবে ?

IPO: জে জি কেমিক্যালসের আইপিও লঞ্চ হয়েছে আজকের বাজারে। এছাড়াও এসেছে আরও একটি আইপিও। বিনিয়োগ করার আগে জেনে নিন এই দুই আইপিওর বিস্তারিত তথ্য। কত জিএমপি, কত প্রাইসব্যান্ড ?

Share Market IPO: ৪ মার্চ থেকে যে নতুন সপ্তাহ শুরু হয়েছে, তা আইপিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলি সংস্থার আইপিও আসছে এই সপ্তাহে, কয়েকটি সংস্থার শেয়ার এই সপ্তাহেই লিস্টিং হবে স্টক এক্সচেঞ্জে। এর মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় দিনে লঞ্চ হল জে জি কেমিক্যালসের আইপিও। জিঙ্ক অক্সাইড উৎপাদনকারী এই সংস্থার আইপিও এল বাজারে। মোট ২৫১ কোটি টাকার একটি পাবলিক ইস্যু খোলা হয়েছে এর মাধ্যমে। অর্থাৎ জে জি কেমিক্যালস এই আইপিওর (IPO Launch) মাধ্যমে বাজার থেকে ২৫১ কোটি টাকা তুলতে চাইছে। শুধু তাই নয়, এর সঙ্গে আজ লঞ্চ হয়েছে একটি এসএমই আইপিও সোনা মেশিনারি। কত যাচ্ছে এই দুই আইপিওর প্রাইসব্যান্ড, গ্রে মার্কেটেই বা প্রিমিয়াম কত যাচ্ছে ? জেনে নিন বিস্তারিত।

জে জি কেমিক্যালসের আইপিও

৫ মার্চ ২০২৪-এ খুলেছে এই সংস্থার আইপিও (J G Chemicals IPO)। ইস্যু প্রাইস ২৫১.১৯ কোটি টাকার। আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে এই আইপিওর বিডিং। সংস্থার আইপিওর প্রাইসব্যান্ড নির্ধারিত হয়েছে ২১০ টাকা থেকে ২২১ টাকার মধ্যে। ৭ মার্চের মধ্যে আপনি চাইলে এই আইপিও সাবস্ক্রিপশন করতে পারেন।

লিস্টিং হবে কবে ?

৭ মার্চ এই আইপিওর বিডিং শেষ হলে আগামী ১১ মার্চ ২০২৪ তারিখে শেয়ার অ্যালটমেন্ট দেওয়া হবে এই সংস্থার। ১২ মার্চ বিনিয়োগকারীদের সকলের ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে যাবে এই সংস্থার শেয়ার। আর তারপর ১৩ মার্চ স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের লিস্টিং হবে। ১৬৫ কোটি টাকার নতুন শেয়ার ছাড়া হয়েছে এই আইপিওর মাধ্যমে। অফার ফর সেলে বিক্রি করা হবে ৮৯.১৯ কোটি টাকার শেয়ার।

গ্রে মার্কেটে দাম কত যাচ্ছে জে জি কেমিক্যালসের আইপিওর ?

জে জি কেমিক্যালসের (J G Chemicals IPO) আইপিওতে ৫০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য, ৩৫ শতাংশ শেয়ার রয়েছে খুচরো ক্রেতাদের জন্য আর ১৫ শতাংশ শেয়ার রয়েছে হাই নেট বিনিয়োগকারীদের জন্য। এখন এই আইপিওর জিএমপি যাচ্ছে ৫০ টাকা। আর এই জিএমপি যদি থাকে লিস্টিংয়ের দিন পর্যন্ত তাহলে কোম্পানির শেয়ার ২২.৬২ শতাংশ প্রিমিয়ামে ২৭১ টাকায় চলে যাবে বলে মনে করা হচ্ছে।

সোনা মেশিনারির আইপিও

বাজার থেকে ৫১.৮২ কোটি টাকা তুলতে চাইছে সোনা মেশিনারি সংস্থা (Sona Machinery IPO)। আইপিওর প্রাইসব্যান্ড ধার্য হয়েছে ১৩৬ টাকা থেকে ১৪৩ টাকা। ১১ মার্চ হবে এই শেয়ারের অ্যালটমেন্ট। ১২ মার্চ একইসঙ্গে যারা বিডিংয়ে সফল হননি তাঁদের অ্যাকাউন্টে টাকা রিফান্ড হবে এবং লিস্টিং হবে স্টক এক্সচেঞ্জে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Tata Motors Demerger: টাটা মোটরসে বড় খবর, আপনার শেয়ার থাকলে কী করা উচিত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget