এক্সপ্লোর

IPO Listing: লিস্টিংয়েই ৪২ শতাংশ মুনাফা, বিনিয়োগকারীদের ভিড় ছিল এই IPO-তে

Gala Premium IPO Listing: গালা প্রিশিসনের আইপিও গতকাল বাজারে লিস্টিং হয়েছে ৭৫০ টাকায় যা কিনা ২২১ টাকা প্রিমিয়ামে লিস্টিং হয়েছে। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগকারীরা পেয়েছেন ৪২ শতাংশ মুনাফা।

Gala Premium IPO Listing: গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং আইপিওর লিস্টিং হল বিপুল মুনাফায়। ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী সংস্থা গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিংয়ের (Gala Precision IPO) এই আইপিওতে ৪২ শতাংশ মুনাফা পেলেন বিনিয়োগকারীরা। গতকাল বাজারে দোলাচল থাকলেও গালা প্রিমিয়ামের এই আইপিওতে (IPO Listing) মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।

প্রতি লট আইপিওতে বিপুল মুনাফা

গালা প্রিশিসনের আইপিও গতকাল বাজারে লিস্টিং হয়েছে ৭৫০ টাকায় যা কিনা ২২১ টাকা প্রিমিয়ামে লিস্টিং হয়েছে। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগকারীরা পেয়েছেন ৪২ শতাংশ মুনাফা। সংস্থার পক্ষ থেকে এই আইপিওর প্রাইসব্যান্ড ফিক্স করে রাখা ছিল ৫০৩ টাকা থেকে ৫২৯ টাকার মধ্যে। একটি আইপিওর লটে ছিল ২৮টি শেয়ার। অর্থাৎ এই আইপিওতে বিনিয়োগ করতে গেলে বিনিয়োগকারীদের ১৪,৮১২ টাকা খরচ করতে হত। এই আইপিওর লিস্টিং হওয়ার পরে এই একটি লট আইপিওর দাম হয়ে গিয়েছে ২১ হাজার টাকা। এর মানে একটি লটে বিনিয়োগকারীরা ৬১৮৮ টাকা মুনাফা হয়েছে।

বিভিন্ন দেশে গ্রাহক ছড়িয়ে আছে এই সংস্থার

গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং সংস্থা তৈরি হয়েছিল ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে। এই সংস্থা মূলত ডিস্ক, স্ট্রিপ স্প্রিং, কয়েল এবং স্পাইরাল স্প্রিং ও স্পেশাল ফাসেনিং সলিউশন প্রস্তুত করে থাকে। এই সংস্থা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানির কাছে সরবরাহ করে থাকে গালা প্রিশিসন ইঞ্জিনিয়ারিং। ভারত ছাড়াও এই সংস্থার গ্রাহক ও ক্রেতারা ছড়িয়ে আছে জার্মানি, ডেনমার্ক, চিন, ইতালি, ব্রাজিল, আমেরিকা, সুইডেন, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে।

২০০ গুণেরও বেশি সাবস্ক্রিপশন এসেছে এই আইপিওতে

২ সেপ্টেম্বর বাজারে এসেছিল ১৬৭.৯৩ কোটি টাকার এই আইপিও, ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। এই আইপিওতে ১৩৫.৫৪ কোটি টাকার নতুন শেয়ার বাজারে ছেড়েছে সংস্থা। আর বাকি ৩২.৫৯ কোটি টাকার শেয়ার ছাড়া হয়েছে অফার ফর সেলের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এই আইপিওতে ২৩২.৫৪ গুণ সাবস্ক্রাইব করেছেন। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছেন ৯১.৯৫ গুণ। এই আইপিওর সাবস্ক্রাইপশন এক বড় রেকর্ড গড়ে দেয়। ২০০-রও বেশি সাবস্ক্রিপশন হওয়ার দরুন এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী আইপিও হয়ে উঠেছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Today: একদিনে বিনিয়োগকারীদের সম্পদ বাড়ল ৩.৫ লক্ষ কোটি, গতির বাজারে পতন কোন স্টকগুলির ?

সেরা শিরোনাম

Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget