এক্সপ্লোর

LIC IPO Update: আজ থেকে খুলে গেল এলআইসি আইপিও, কেবল এঁরা নিতে পারবেন সুযোগ

LIC IPO:  মাঝে আর এক দিনের ব্যবধান। ৪ মে খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে LIC IPO-র জানালা। তবে অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য সোমবারই খুলে গেল LIC IPO।


LIC IPO:  মাঝে আর এক দিনের ব্যবধান। ৪ মে খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে LIC IPO-র জানালা। তবে অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য সোমবারই খুলে গেল LIC IPO।

Share Market Update: বিনিয়োগ করতে পারবেন এই দিন পর্যন্ত
দেশের বৃহত্তম সরকারি বিমা কোম্পানি LIC আইপিও আজ অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য খুলে দেওয়া হয়েছে। কোম্পানির 'ইনিশিয়াল পাবলিক অফারিং' (IPO) খুচরো বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের জন্য 4 থেকে 9 মে পর্যন্ত খোলা থাকবে। সরকার এলআইসির আইপিওর পরিমাণ 21,000 কোটি টাকা কমিয়েছে। তা সত্ত্বেও, LIC-র IPO দেশের বাজারে সবচেয়ে বড় IPO হতে চলেছে।

LIC IPO: এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড

LIC IPO-র প্রাইস ব্যান্ড 902 টাকা থেকে 949 টাকা ধরা হয়েছে। LIC IPO-র বিনিয়োগকারীদের 4 মে থেকে 9 মে'র মধ্যে আইপিও নিতে হবে। অ্যাঙ্কর ইনভেস্টাররা 2 মে অর্থাৎ আজকে প্রি-আইপিও প্লেসমেন্টে বিনিয়োগ করতে পারবেন। আইপিওর মাধ্যমে 20,557 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে সরকার আইপিওর মাধ্যমে 60,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। যদিও পরবর্তীকালে ভূ-রাজনৈতিক অবস্থানের কথা চিন্তা করে আইপিওর আকার ছোট করা হয়েছে। এ বিষয়ে ডিআইপিএএম সেক্রেটারি তুহিনকান্ত পান্ডে জানিয়েছেন, এলআইসি আইপিওর আকার ছোট করার পরেও এটিই দেশের সবচেয়ে বড় আইপিও হতে চলেছে।

Stock Market Update: গ্রে মার্কেটের প্রিমিয়ামে LIC শেয়ার লেনদেন

আইপিও খোলার আগেও এলআইসির স্টক 45 থেকে 55 টাকার প্রিমিয়ামে লেনদেন করছে। যা ইস্যু মূল্যের থেকে 5 থেকে 7 শতাংশ বেশি৷ LIC-র প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার 902 থেকে 949 টাকা আগেই নির্ধারণ করেছে কোম্পানি।

LIC IPO: আইপিও মূল্যে ছাড়

এলআইসি তার আইপিওতে বিনিয়োগকারী পলিসি হোল্ডারদের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে পলিসিহোল্ডাররা শেয়ার প্রতি 60 টাকা ছাড় পাবেন। এ ছাড়াও কোম্পানির খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীরা শেয়ার প্রতি 40 টাকা ছাড় পাবেন।

Stock Market Update: ১৭ মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত

উপরের প্রাইস ব্যান্ডে প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে 5630 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। আইপিওতে 221.37 মিলিয়ন শেয়ার বিক্রি হবে, যার মধ্যে 59.29 মিলিয়ন শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। কর্মচারীদের জন্য 1.58 মিলিয়ন শেয়ার, পলিসিহোল্ডারদের জন্য 22.14 মিলিয়ন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য 98.83 মিলিয়ন শেয়ার সংরক্ষিত হয়েছে। শেয়ারগুলি 12 মে বরাদ্দ করা হবে ও শেয়ারগুলি 16 মে'র মধ্যে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হবে৷ LIC IPO 17 মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

আরও পড়ুন : Loan Guarantor: লোনের গ্যারান্টার হলেও আছে ঝুঁকি, পরিচিত ঋণ না শোধ করলেই আপনার সমস্যা

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget