এক্সপ্লোর

LIC IPO Launch: এলআইসির আইপিও আসছে এই মাসে, জোর কদমে চলছে প্রস্তুতি

LIC IPO Launch: সম্প্রতি দেশের বৃহত্তম বিমা কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং(IPO) নিয়ে মুখ খুলেছে সরকার। জেনে নিন কবে আসছে এই Life Insurance Corporation of India-র শেয়ার।

LIC IPO Launch: আর বেশি দেরি নেই। শীঘ্রই আসতে চলেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র আইপিও  (IPO)। সম্প্রতি দেশের বৃহত্তম বিমা কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং(IPO) নিয়ে মুখ খুলেছে সরকার। জেনে নিন কবে আসছে এই Life Insurance Corporation of India-র শেয়ার।

LIC-র আইপিও প্রসঙ্গে 'ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট'-এর সচিব তুহিনকান্ত পান্ডে বলেছেন, ''আমরা LIC-র আইপিও মার্চের প্রথমেই আনার বিষয়ে নিশ্চিত।'' পাশাপাশি তিনি এও জানান, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড বিক্রির বিষয়ে শেষ পর্যায়ের কাজ চলছে।

LIC IPO Launch: সম্প্রতি কোম্পানির আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে LIC। হিসেব বলছে, FY22 অর্ধ বছরে ১৪৩৭ কোটি টাকা নেট লাভ করেছে কোম্পানি।পরিসংখ্যান অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় IPO হতে চলেছে LIC-র। সরকার LIC-র শেয়ার বিক্রি করে ১ লক্ষ কোটি টাকা বাজার থেকে তুলতে চাইছে। নভেম্বরে আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১৮,৩০০ কোটি টাকা তুলেছে Paytm। যার ৫ গুণ বেশি টাকা তোলার উদ্যোগ নিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।

LIC IPO Issue Time: কোম্পানির এই শেয়ার বিক্রির বিষয়ে আগেই নিশ্চিত করেছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২ অর্থবর্ষের মধ্যে LIC IPO বাজারে আনা হবে। সম্প্রতি LIC IPO আসার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই খবরের কোনও ভিত্তি নেই বলেই পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, নির্ধারিত সময়েই আসবে LIC IPO। 

LIC IPO Latest Update: পলিসি হোল্ডারদের জন্য বিশেষ সুবিধা: কোম্পানি জানিয়েছে, ভারতীয় জীবন বিমা নিগমের পলিসি হোল্ডারদের IPO কেনার জন্য বিশেষ সুবিধা দেবে LIC। সেই ক্ষেত্রে কিছু ছাড় পাবেন এই পলিসি হোল্ডাররা। গত ২ ডিসেম্বর এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, আলাদা করে LIC পলিসি হোল্ডারদের জন্য IPO রাখা হবে। কোম্পানির পলিসি হোল্ডাররা চাইলেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এই শেয়ার কিনতে পারবেন। সেই ক্ষেত্রে কেবল তাদের আধারের সঙ্গে LIC লিঙ্ক থাকতে হবে। সঙ্গে Pan Card-এর বিষয়ে আপডেট থাকতে হবে অফিশিয়াল নথিতে।

LIC IPO ছাড়তে বিশেষ নিয়োগ: সরকারের এত বড় কর্মযজ্ঞকে বাস্তবের রূপ দিতে ইতিমধ্যেই সাইরিল অরমচাঁদ মঙ্গলদাসকে LIC IPO-র আইনি পরামর্শদাতা নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও দেশ-বিদেশের সেরা ১০টি বাণিজ্যিক ব্যাঙ্ককে এই কাজের দায়িত্ব দিয়েছে সরকার। এছাড়াও কনসেপ্ট কমিউনিকেশন ও কে-ফিনটেক কোম্পানিকে যথাক্রমে এর বিজ্ঞাপনী সংস্থা ও শেয়ার ট্রান্সফারের রেজিস্ট্রার এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গ্যান, সিটি গ্রুপ, নমুরা,  ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ, জেএম ফিন্যান্সিয়াল, এসবিআই ক্যাপস, কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, আইসিআইসিআই সিকিউরিটিজ ও অ্যাক্সিস ক্যাপিটালকে LIC IPO দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে।   

সেরা শিরোনাম

Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget