এক্সপ্লোর

Jawed Habib News: বিরাট সাম্রাজ্যের মালিক, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব কি পুলিশকে ফাঁকি দিচ্ছেন? সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, জানালেন সম্ভলের SP

Jawed Habib Fraud Case: জালিয়াতি মামলায় বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে জাভেদ।

নয়াদিল্লি: নয় নয় করে ৩২টি মামলা দায়ের হয়েছে। সার্চ ওয়ারেন্টও জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর নাগাল মেলেনি। এমন পরিস্থিতিতে বিপদ বাড়ছে সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বলে এবার ইঙ্গিত দিল পুলিশ। (Jawed Habib News)

জালিয়াতি মামলায় বেশ কিছু দিন ধরে খবরের শিরোনামে জাভেদ। দিল্লিতে তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছে পুলিশ। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না জাভেদ। তাঁর নাগাল পেতে মুম্বইয়েও তল্লাশি চালাতে উদ্যোগী হয়েছে পুলিশ। (Jawed Habib Fraud Case)

উত্তরপ্রদেশের সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ বিশনোই জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ এড়াচ্ছেন জাভেদ। কার্যত ফাঁকি দিয়ে বেড়াচ্ছেন পুলিশকে। তদন্তে সহযোগিতা করতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে তাঁকে। জাভেদের বিরুদ্ধে ৭-৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। সবমিলিয়ে দায়ের হয়েছে ৩২টি অফআইআর। জাভেদের ছেলে অনোস হাবিব এবং আর এক সহযোগির নামও এফআইআর-এ রয়েছে।

জাভেদ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, মোটা রিটার্নের লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের থেকে টাকা আদায় করেন তাঁরা। প্রত্যেকের কাছ থেকে ৫-৭ লক্ষ টাকা করে আদায় করা হয়। Follicle Global Company-র নামে ওই প্রকল্প তুলে ঘরা হয়, যার আওতায় বিটকয়েনের উপর ৫০-৭০ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয় বিনিয়োগকারীদের। 

২০২৩ সালে সম্ভলের রয়্যাল প্যালেস বেঙ্কট হলে বিরাট আয়োজনও হয়। সেখানে বিটকয়েন ও বাইন্যান্স কয়েনে বিনিয়োগ করতে আহ্বান জানানো হয় বিত্তশালীদের। সবমিলিয়ে প্রায় ১৫০ জন ওই প্রকল্পে বিনিয়োগ করেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আড়াই বছর কেটে গেলেও, টাকা ফেরত পাননি বিনিয়োগকারীরা।

জাভেদ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়, যাতে বিদেশে পালাতে না পারেন তাঁরা। গত রবিবার জাভেদের আইনজীবী পবন কুমার পুলিশের কাছে জাভেদের মেডিক্যাল রিপোর্ট পেশ করেন। জানান, শারীরিক অসুস্থতার জন্য়ই তদন্তকারীদের সামনে হাজির হতে পারছেন না তাঁর মক্কেল। পাশাপাশি, জাভেদ সম্প্রতি বাবাকে হারিয়েছেন বলেও জানান তিনি।

কিন্তু সম্ভলের পুলিশ সুপার বিশনোইয়ের বক্তব্য, “১২ অক্টোবরের সমনে হাজিরা দেননি। নিজের আইনজীবীকে পাঠিয়েছিলেন, যিনি জালিয়াতি মামলা সংক্রান্ত জরুরি কাগজপত্র জমা দিতে পারেননি। দিল্লির বাড়িতে নেই জাভেদ। আমরা মুম্বই পর্যন্ত তল্লাশি চালাতে উদ্যোগী। সহযোগিতা না করলে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে ওঁর সম্পত্তি।”

২০১৬-র হিসেবে জাভেদের মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৫০ থেকে ৪০০ কোটি টাকা। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে ৫০০ কোটি টাকা হয়েছে বলেও জানা যায়। ২০২২  সালের ৩১ মার্চ Tracxn জানায়, ওই অর্থবর্ষে জাভেদের হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড ১৭.৫ কোটি টাকা আয় করে। ভারতে তো বটেই, বিদেশেও জাভেদের আউটলেট রয়েছে। পাশাপাশি, হেয়ার ইনস্টিটিউটও চালান জাভেদ।

সেরা শিরোনাম

Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget