এক্সপ্লোর

JSW Infra IPO: নতুন এই IPO নিয়ে কতটা আগ্রহী বাজার? হাতে আর ক'দিন সময়?

Share Market: JSW ইনফ্রাস্ট্রচার লিমিটেডের IPO - প্রাইস ব্যান্ড হচ্ছে ১১৩ থেকে ১১৯ টাকা পর্যন্ত।

নয়াদিল্লি: JSW ইনফ্রাস্ট্রচার লিমিটেডের IPO খুলেছে সাবস্ক্রিপশনের জন্য। সোমবার, ২৫ সেপ্টেম্বর থেকে এই আইপিও খোলা হয়েছে সাবক্রিপশনের জন্য। সাবস্ক্রাইব করা যাবে ২৭ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত। প্রথম দিনেই ৪৩ শতাংশ সাবস্ক্রাইব করা হয়েছে এই আইপিও। 

JSW ইনফ্রাস্ট্রচার লিমিটেডের IPO - প্রাইস ব্যান্ড হচ্ছে ১১৩ থেকে ১১৯ টাকা পর্যন্ত। সর্বনিম্ন ১২৬টি ইকুইটি শেয়ার অথবা তার গুণিতকে শেয়ারে বিড করা যাবে। 

BSE-এর তথ্য অনুযায়ী, JSW Infrastructure IPO-এর ১৩, ৬২, ৮৩,১৮৬ শেয়ার রয়েছে, যার মধ্যে ৫,৮৪,০০,৮৭৪ শেয়ারের জন্য বিড পেয়েছে।

খুচরো বিনিয়োগকারীদের অংশের জন্য JSW Infrastructure IPO ২৪৭৭৮৭৬১ টি শেয়ারের জন্য ৩৪২৪৫৭৯২ শেয়ারের বিড পেয়েছে।

অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য JSW Infrastructure IPO - ৩৭১৬৮১৪১ শেয়ারের জন্য ২২১৯৩০১০ শেয়ারের বিড পেয়েছে।

প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (QIB)-এর জন্য JSW Infrastructure IPO - ৭৪৩৩৬২৮৪ শেয়ারের জন্য ১৯৬২০৭২ শেয়ারের বিড পেয়েছে।
 

JSW Infra IPO-তে ₹ 2,800 কোটি মূল্যের শেয়ারের নতুন ইস্যু করা রয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্কর ইনভেস্টারের থেকে ১২৬০ কোটি তুলেছে। কারা সেই তালিকায় রয়েছে?

Monetary Authority of Singapore, মর্গান স্ট্যানলি (Morgan Stanley), সিঙ্গাপুর সরকার, HSBC, মাস্টার ট্রাস্ট ব্যাঙ্ক অফ জাপান,  Goldman Sachs, থেলমে ইন্ডিয়া মাস্টার ফান্ড, প্রিন্সিপাল গ্লোবাল, Sunil Singhania-owned Abakkus, LIC Mutual Fund, এসবিআই মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, HDFC Mutual Fund, আদিত্য বিড়লা সান লাইফ ট্রাস্টি, ম্য়াক্স লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

JSW Infrastructure-এর ব্যবসা বহুবিধ। সমুদ্র সংক্রান্ত পরিষেবা, পণ্য পরিবহন, স্টোরেজ সলিউশন, লজিস্টিক সার্ভিসেস রয়েছে তার মধ্যে। 

কত লাভ করেছে কোম্পানি

জুন 2023 এর মধ্যে নয়টি বন্দরে কার্গো হ্যান্ডলিং ক্ষমতা 158.43 MTPA বাড়িয়েছে কোম্পানি। জুন 2023 সালের মধ্যে 41 MTPA এর কার্গো 
হ্যান্ডলিং ক্ষমতার জন্য O&M চুক্তির অধীনে UAE-তে দুটি পোর্ট টার্মিনাল পরিচালনা করছে JSW । কোম্পানির আইপিও থেকে পাওয়া টাকা ঋণ পরিশোধ, মূলধন ব্যয় এবং অন্যান্য সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে। 2023 সালের জুনে শেষ হওয়া তিন মাসের অপারেশন থেকে কোম্পানির আয় বছরে 7 শতাংশ বেড়ে 878 কোটি টাকা হয়েছে, যেখানে নেট লাভ 68 শতাংশ বেড়ে 322 কোটি টাকা হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যজ্ঞাপনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget