এক্সপ্লোর

Layoff News: ফের কর্মী ছাঁটাই টেক দুনিয়ায়, কর্মীসংখ্যা কমাবে এই চিপ নির্মাতা সংস্থা

Qualcomm Layoffs: প্রতিবেদন অনুসারে স্মার্টফোন নির্মাতা সংস্থা কোয়ালকম এবারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। আর এই কোপে চাকরি হারাতে পারেন ২২৬ কর্মী। আগামী ১২ নভেম্বর থেকে কর্মী ছাঁটাই শুরু হবে।

Qualcomm News: বিশ্বের সবথেকে বড় বড় কোম্পানিগুলিতেই এখন কর্মী ছাঁটাই চলছে ক্রমান্বয়ে। মূলত টেক দুনিয়ায় এই ছাঁটাইয়ের ঘটনা যেন কমতেই চাইছে না, থামছে না আর। মাইক্রোসফট থেকে গুগল এই বছরেই তাদের হাজার হাজার কর্মীকে ছাঁটাই (Layoff News) করেছে। এবার সেই তালিকায় জুড়ে যাবে আরও একটি নাম- কোয়ালকম। এই চিপ নির্মাতা সংস্থাও (Qualcomm News) এবার কর্মী সংখ্যা কমাতে চলেছে তাদের সংস্থার।

বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা

প্রতিবেদন অনুসারে স্মার্টফোন নির্মাতা সংস্থা কোয়ালকম এবারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। আর এই কোপে চাকরি হারাতে পারেন ২২৬ কর্মী। ক্যালিফোর্নিয়া ওয়ার্নের (Worker Adjustment and Retraining Notification) মাধ্যমে কোয়ালকম সংস্থা তাদের কর্মীদের এই খবর জানিয়েছে। আর এই তথ্য জানানোর ১০ সপ্তাহ পরে আগামী ১২ নভেম্বর থেকে এই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।

এই কর্মীদের উপর পড়তে পারে কোপ

কোয়ালকম সংস্থা তার সান দিয়েগোর ১৬টি ফেসিলিটি সেন্টার থেকে কর্মী ছাঁটাই করতে চলেছে। সংস্থার হেডকোয়ার্টারে কর্মরত কর্মীরাও এই ছাঁটাইয়ের কোপে পড়তে পারেন। সাইবার সিকিউরিটি টিমও হেডকোয়ার্টারেই কাজ করে। তবে এই টিম থেকে কাউকে ছাঁটাই করা হবে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

কেন ছাঁটাই করা হবে জানিয়েছে সংস্থা

কোয়ালকমের মুখপাত্র একটি প্রতিবেদনে জানিয়েছেন যে ব্যবসায়িক স্ট্রাটেজি বদলের কারণে সংস্থা এই কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। তিনি জানিয়েছেন যে সংস্থার পক্ষ থেকে বিনিয়োগ, সংস্থান এবং প্রতিভাকে তারা এমনভাবে অগ্রাধিকার দেন যাতে যে কোনও রকম প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ সুবিধেটুকু নিতে পারেন।

আরও ছাঁটাই হয়েছে এই বছর

২০২৪ সাল টেক দুনিয়ার পক্ষে মোটেও ভাল নয়। এর আগে অগাস্ট মাসে ইন্টেল, সিসকো এবং আইবিএমের মত বড় কোম্পানি কর্মী ছাঁটাই করেছিল। ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ইন্টেল। যেখানে সিসকো ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এর আগে আইবিএমও এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। গত অগাস্ট মাসে মোট ২৭ হাজার কর্মী ছাঁটাই হয়েছে বিভিন্ন সংস্থা মিলিয়ে। এই বছর সব মিলিয়ে ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজারে।

আরও পড়ুন: EPFO Update: পেনশনভোগীদের জন্য সুখবর দিল EPFO, বদলাচ্ছে নিয়ম- পাবেন এই সুবিধে

সেরা শিরোনাম

Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget