এক্সপ্লোর

LIC Investment: আদানি গ্রুপে বিনিয়োগে বিপুল মুনাফা এলআইসির, শেয়ারের দামে কী প্রভাব ?

LIC Investment in Adani Group: ২০২৩ সালে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন আদানি গ্রুপের সংস্থাগুলিতে ৩৮৪৭১ কোটি টাকা বিনিয়োগ করেছিল, এবার ২০২৪ সালের ৩১ মার্চ সেই বিনিয়োগ বেড়ে হয় ৬১,২১০ কোটি টাকা।

LIC Investment in Adani Group: ভারতের সবথেকে বড় সরকারি বিমা সংস্থা এলআইসির বড় সুখবর। আদানি গ্রুপে বিনিয়োগ করে বিপুল মুনাফা হয়েছে এই সংস্থার। এই সংস্থাকে নিয়ে যে সমস্ত খারাপ ইঙ্গিত ছড়িয়েছিল বাজারে, তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এই মুনাফার অঙ্ক। আদানি গ্রুপে বিনিয়োগ বাড়িয়েছে এই সংস্থা এবং লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন (LIC Investment in Adani Group) তাঁর বিনিয়োগে যথেষ্ট ভাল রিটার্ন পেয়েছে এই বছর। ২০২৩-২৪ অর্থবর্ষে আদানি গ্রুপের সংস্থাগুলিতে যে বিনিয়োগ করেছিল এলআইসি, তাঁর উপর ৫৯ শতাংশ রিটার্ন পেয়েছে এই সংস্থা।

কত বিনিয়োগ করেছে এলআইসি

২০২৩ সালে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন আদানি গ্রুপের সংস্থাগুলিতে ৩৮৪৭১ কোটি টাকা বিনিয়োগ করেছিল, এবার ২০২৪ সালের ৩১ মার্চ সেই বিনিয়োগ বেড়ে হয় ৬১,২১০ কোটি টাকা। এই প্রথম ২২,৩৭৮ কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধির রেকর্ড গড়েছে এলআইসি। স্টক মার্কেটের পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ সালে আদানি গ্রুপে বিনিয়োগ কম করা সত্ত্বেও এলআইসি ৫৯ শতাংশ রিটার্ন পেয়েছে।

আদানি গ্রুপে বিনিয়োগ কমিয়েছে এলআইসি

গত বছর হিন্ডেনবার্গ প্রতিবেদনে আদানি গ্রুপের শেয়ারে (LIC Investment in Adani Group) কারসাজির অভিযোগ উঠে এসেছিল আর তখনই আদানি গ্রুপে এলআইসির বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। আদানি যদিও এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে। এদিকে প্রবল রাজনৈতিক চাপ এসেছিল এলআইসির উপর আর সেই চাপে আদানি গ্রুপের দুটি মূল সংস্থা আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইসে বিনিয়োগ হ্রাস করেছিল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন।

আরও যেসব সংস্থায় বিনিয়োগ কমিয়েছে এলআইসি

আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইসে বিনিয়োগ কমিয়েছিল এলআইসি, তা সত্ত্বেও এই দুটি সংস্থা থেকে এলআইসি যথাক্রমে ৮৩ শতাংশ এবং ৬৮.৪ শতাংশ রিটার্ন পেয়েছে। এভাবে আরও বেশ কিছু সংস্থার উপর থেকে বিনিয়োগ কমিয়েছিল এলআইসি। পরিসংখ্যান বলছে, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডে এলআইসির বিনিয়োগ ২০২৩ এর ৩১ মার্চে ৮৪৯৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪,৩০৫ কোটি টাকা।

আর এই সময়েই আদানি পোর্টসে এলআইসির বিনিয়োগ ১২,৪৫০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২২,৭৭৬ কোটি টাকা। আদানি গ্রিন এনার্জিতেও বিনিয়োগ ছিল এলআইসির। এতে এলআইসির বিনিয়োগ বেড়েছে এক বছরে দ্বিগুণেরও বেশি।

বিদেশি বিনিয়োগ বেড়েছে আদানি গ্রুপে

বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী সংস্থা আদানি গ্রুপের সংস্থাগুলিতে ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলেই জানা গিয়েছে। গত বছর হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশ্যে আসার পর আদানির শেয়ারের দাম কমেছিল এবং তখন বিনিয়োগও কমিয়েছিল এলআইসি। কিন্তু তারপর এক বছরের মধ্যেই ফের বিনিয়োগ বাড়ায় এই সংস্থা আর তাই বিপুল রিটার্ন ঘরে তোলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।

আরও পড়ুন: Unhappy Leaves: মন ভাল না থাকলে অফিসে আসতে হবে না, এখানে এভাবে ছুটি পাওয়া যায়

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget