এক্সপ্লোর

LIC Policy Revival: জীবনবিমা 'ল্যাপসড'! ফের চালু করতে পারেন! কিন্তু কীভাবে?

Life Insurance: বিমা বাতিল হয়ে গেলে সেটা নির্দিষ্ট শর্ত মেনে নতুন করে চালু করা যায়। কীভাবে হবে সেই কাজ?

কলকাতা: LIC ওয়েবসাইট অনুসারে, “নির্ধারিত তারিখের মধ্যে প্রিমিয়াম না দেওয়ার কারণে যদি আপনার পলিসি বাতিল বা ল্যাপস্ড হয়ে যায়, তাহলে আপনি আপনার পলিসি পুনরুজ্জীবিত না করা পর্যন্ত পলিসি চুক্তির শর্তাবলী বাতিল হয়ে থাকবে। পরে বাকি থাকা প্রিমিয়াম-সুদের সঙ্গে জমা দিলে ফের সেই পলিসি পুনরুজ্জীবিত হবে। আবার আগের মতো কভারেডও ফিরে পাবেন।

LIC পলিসি Revival:
LIC ওয়েবসাইট অনুসারে, “যদি কোনো পলিসির জন্য প্রয়োজনীয় প্রিমিয়ামগুলি গ্রেস পিরিয়ডের মধ্যে পরিশোধ না করা হয়, তাহলে সেই পলিসিটি বাতিল হয়ে যায়৷ পরে সেই পলিসি ফের চালু করা যায়। কিন্তু তার জন্য় বেশ কিছু ধাপ রয়েছে। বকেয়া প্রিমিয়ামগুলি সুদ-সহ জমা করতে হবে। তার সঙ্গেই ওই ল্যাপসড পলিসি ফের চালু করার আবেদন করতে হবে। কিন্তু সেই পলিসি চালু হবে কিনা তার সিদ্ধান্ত নেবে LICI. পলিসির কোও শর্ত বদল হবে না কি আগের মতোই যাবতীয় শর্ত ও সুবিধা পাওয়া যাবে। সেই সিদ্ধান্ত নেবে LICI.

যদি পলিসি পুনরুজ্জীবনের এই আবেদনের সময় কোনও শারীরিক পরীক্ষা করাতে হয় বা কোনও স্পেশাল রিপোর্ট জমা দিতে হয় তাহলে তার সব খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পকেট থেকেই দিতে হবে। 

ল্যাপসড পিরিয়ডে ক্লেইম করা সম্ভব?
যদি বিমাকৃত ব্যক্তি কমপক্ষে ৩ বছরের জন্য প্রিমিয়াম দিয়ে থাকেন এবং তারপরে প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। সেই অবস্থায় প্রথম বকেয়া প্রিমিয়ামের নির্ধারিত তারিখ থেকে ছয় মাসের মধ্যে জীবন বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে, পলিসির অর্থ সুদ-সহ সম্পূর্ণরূপে পরিশোধ করা হবে। তবে অদেয় প্রিমিয়াম-মূল্য কাটার পরে।

যদি বিমাকৃত ব্যক্তি টানা ৫ বছর ধরে যাবতীয় প্রিমিয়াম পরিশোধ করে থাকেন এবং তারপরে প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। সেই অবস্থায় প্রথম বকেয়া প্রিমিয়ামের নির্ধারিত তারিখ থেকে ১২ মাসের মধ্যে জীবন বিমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটলে, পলিসির অর্থ সুদ-সহ সম্পূর্ণরূপে পরিশোধ করা হবে। তবে অদেয় প্রিমিয়াম-মূল্য কাটার পরে।

Revival কীভাবে করা যায়?
একাধিক পদ্ধতিতে রিভাইভাল করা যায়। কোন বিমাকৃত ব্যক্তি তাঁর পলিসি কীভাবে নতুন করে চালু করবেন, সেটা নির্ভর করে একাধিক শর্তের উপর। কত প্রিমিয়াম বাকি, কতদিন পরে চালু করতে চাইছেন, কীভাবে বকেয়া প্রিমিয়াম ফেরত দেওয়া সম্ভব- এরকম নানা কারণ থাকে। বিমা সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে তা ঠিক করা যায়।

LICI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
পলিসি রিভাইভাল ফর্ম ডাউনলোড করুন। 
যথাযথভাবে পূরণ করুন এবং বকেয়া প্রিমিয়ামের পরিমাণ এবং লেট-ফি সহ এলআইসি অফিসে জমা দিন। 
পলিসি রিভাইভালের জন্য LIC বিমা এজেন্টের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তাঁদের মাধ্যমেও এই কাজ করা যায়। 

নজরে রাখা মতো:

মেডিক্যাল রেকর্ড- বিমা সংস্থা মেডিক্যাল রেকর্ড চাইতে পারে। বিমার মূল্য এবং বিমাকৃত ব্যক্তির বয়সের উপর ভিত্তি করে পলিসি রিভাইভালের সময়ে এই রিপোর্ট চাওয়া হতে পারে।

মেয়াদকাল- যে কোনও পলিসি পুনরুজ্জীবিত করা যায় না। প্রিমিয়াম দেওয়া বন্ধ করার নির্দিষ্ট দিন পর্যন্ত এই Revival-অপশন থাকে। বহু পুরনো কোনও পলিসি ইচ্ছে হলেই Revive করা যায় না। কী ধরনের বিমা, কোন বিমা- এরকম আরও কিছু বিষয়ের উপর এটি নির্ভর করে। 

ছাড়ের সুবিধা- অনেক সময় LICI পলিসি নতুন করে চালু করার জন্য প্রচার করে। সেই সময় বকেয়া প্রিমিয়ামের সুদের উপর ছাড় থাকে। পেনাল্টির উপর ছাড় থাকে।

আরও পড়ুন: জেলবন্দি ইয়াসিন মালিকের স্ত্রীকে মন্ত্রিসভায় ঠাঁই পাকিস্তানের

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget