এক্সপ্লোর

Market Closing: পতন সামলেও নতুন উচ্চতায় নিফটি, ৫৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Share Market: মঙ্গলবার ২২০০০-এর স্তর পেরিয়ে রেকর্ড গড়েছিল নিফটি ৫০। বুধের বাজারে ২২২৪৮-এর সীমা ছুঁয়ে ফেললেও ফের নেমে আসে সূচক। বাজার বন্ধ হয় ২২০৫৫.০৫-এর স্তরে। সেই স্তর থেকে আজ নতুন উচ্চতায় উঠল নিফটি।

Share Market: পুরনো ছন্দ ফিরে পেল ভারতের শেয়ার বাজার। ২২০০০-এর নতুন উচ্চতায় পৌঁছানর পর গতকাল বাজারে বেশ অনেকটাই পতন দেখা গিয়েছিল, কিন্তু আজ বৃহস্পতিবারের বাজারে সকালে ফ্ল্যাট ট্রেডিং দিয়ে শুরু হলেও সময় গড়ানর সঙ্গে সঙ্গে ছন্দে ফেরে শেয়ার বাজার। এদিন সেনসেক্স বাড়ে প্রায় ৫৩৫ পয়েন্ট এবং নিফটি গতকালের পতন সামলিয়ে ১৬২.৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২২১৭.৪৫-এর স্তরে।

মঙ্গলবার ২২০০০-এর স্তর পেরিয়ে রেকর্ড গড়েছিল নিফটি ৫০। বুধবারের বাজারে ২২২৪৮-এর সীমা ছুঁয়ে ফেললেও ফের নেমে আসে সূচক। বাজার বন্ধ হয় ২২০৫৫.০৫-এর স্তরে। সেই স্তর থেকে আজ নতুন উচ্চতায় উঠল নিফটি। বলা ভাল গত এক বছর ধরেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে ভারতের শেয়ার বাজার। আর সেই ধারা এখনও অব্যাহত। এদিন নিফটি আইটি, অটোমোবাইল এবং টেকনোলজি স্টকগুলিতে লাফ লক্ষ্য করা গিয়েছে।

বৃহস্পতিবার বাজার শুরুতে কিছুটা ভোলাটাইল থাকলেও দ্বিতীয়ার্ধে দুপুর ২.৩০ টার পর সেনসেক্স প্রায় ৫৩৫ পয়েন্ট বেড়ে যায়। ০.৭৪ শতাংশ বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৩,১৫৮.১৪-এর স্তরে। গত তিন মাসে ১৩ শতাংশ বেড়েছে নিফটি ৫০। গত বছরের ২০ মার্চ ৫২ সপ্তাহে সবচেয়ে নীচে নেমেছিল এই সূচক, দাঁড়িয়েছিল ১৬৮২৮.৩৫ পয়েন্টে। সেই জায়গা থেকে এখন ৩২ শতাংশেরও বেশি বেড়েছে এই সূচক। শুধুমাত্র ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরেই উল্লেখযোগ্য় ভাবে বেড়েছে নিফটি ৫০। জুন মাসে ১৯০০০ স্তর পেরিয়েছিল এই সূচক। সেপ্টেম্বরে পৌঁছেছিল ২০০০০ স্তরে। ডিসেম্বরে এই সূচক পৌঁছয় ২১৫০০ পয়েন্টে। ফেব্রুয়ারি মাসে সূচক পেরিয়ে গেল ২২০০০-এর স্তর।

এদিনের বাজারে নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১০০ দুটি সূচকই ১.০২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। ইন্ডিয়া ভিক্সের সূচক ৪.৬৫ শতাংশ কমে যায় এদিন। অর্থাৎ বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। নিফটি অটো, আইটি, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, হেলথকেয়ার ইত্যাদি সূচকগুলিতেও এদিন বেশ কিছুটা লাফ লক্ষ্য করা গিয়েছে।  

 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )

আরও পড়ুন: GPT Healthcare IPO: আজই শুরু সাবস্ক্রিপশন জিপিটি হেলথকেয়ারের, প্রাইস ব্যান্ড কত ? কিনবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget