এক্সপ্লোর

New Meta India Head: ভারতে মেটা-র লাগাম এক ভারতীয় মহিলার হাতেই

Sandhya Devanathan: ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন সন্ধ্যা দেবনাথন।

নয়াদিল্লি: ভারতে তাদের নয়া প্রধানের নাম ঘোষণা করল ফেসবুক (Facebook)-এর মূল সংস্থা মেটা (Meta)। এখন ভারতে মেটার (Meta) প্রধান সন্ধ্যা দেবনাথন (Sandhya Devanathan)। তিনি মেটা ইন্ডিয়া (Meta India)-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন। 

কোন দায়িত্বে?
এখন থেকে ভারতে ফেসবুকের ব্যবসা দেখবেন সন্ধ্যা। পাশাপাশি ভারতের প্রথম সারির সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির  মাধ্যমে মেটার আয় বৃদ্ধির বিষয়টিও দেখবেন তিনি। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি। মেটার এশিয়া প্যাসিফিক রিজিয়নের (APAC)- ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়েরি (Dan Neary)-এর কাছে রিপোর্ট করবেন তিনি। সম্প্রতি অজিত মোহন পদত্যাগ করার পরে তাঁর জায়গায় আনা হয় সন্ধ্যা দেবনাথনকে। 

আগেও সামলেছেন দায়িত্ব:
সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন। সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখভাল করতেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স সংক্রান্ত কাজকর্মও দেখভাল করতেন তিনি। ২০২০ সালে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে এশিয়া প্যাসিফিক-এলাকায় গেমিং-টিম কে নেতৃত্ব দেওয়ার জন্য। এটি মেটার অন্যতম বড় ব্যবসা।  

আগেও নানা সংস্থার গুরুত্বপূর্ণ পদে:
সন্ধ্যা দেবনাথন-এর লিঙ্কডিন প্রোফাইল (Linkedin Profice) থেকে জানা যাচ্ছে। মেটার আগেও দীর্ঘদিন ধরে একাধিক বহুজাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন উচ্চপদে থেকে কাজ সামলেছেন। তার আগে সিটি ব্যাঙ্কে প্রায় দশ বছর ধরে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। লিঙ্কডিন প্রোফাইল থেকে জানা গিয়েছে। কাজের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। UN-এর একটি প্রজেক্টেও কাজ করেছেন সন্ধ্যা দেবনাথন Sandhya Devanathan)।

মেটার চিফ বিজনেস অফিসার মারনে লেভাইন (Marne Levine) বলেছেন, 'ভারতে আমাদের নতুন নেতা হিসেবে সন্ধ্যাকে স্বাগত জানাচ্ছি। ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়ার বিষয়ে সন্ধ্যা আগেই দক্ষতা দেখিয়েছে।'

মেটার অধীনেই রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সম্প্রতি ভারতে হোয়াটসঅ্যাপ-এর প্রধান অভিজিৎ বসু এবং ভারতে মেটার পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়াল পদত্যাগ করেছেন। টুইটারের মতো মেটাতেও সম্প্রতি ছাঁটাইপর্ব ঘটেছে। 
সন্ধ্যা দেবনাথন এই পদে এমন সময় এলেন যখন ভারতে নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে ফেসবুক। ভুল খবর এবং ঘৃণা ছড়ানো রুখতে ফেসবুক কিছু করছে না বলেও অভিযোগ উঠছে বারবার।

আরও পড়ুন:   হোয়াটসঅ্যাপে চালু 'পোল' ফিচার, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে পাওয়া যাবে সুবিধা

 

সেরা শিরোনাম

Gold Price Hike: পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget