এক্সপ্লোর

Mutual Fund: বাজারে এল নতুন ফান্ড অফার, ডিজিটাল সেক্টরে করতে পারবেন বিনিয়োগ- কী কী সুবিধে ?

Motilal Oswal NFO: এই নিউ ফান্ড অফারের উদ্দেশ্যই হল ডিজিটাল সেক্টরের সংস্থাগুলিতে বিনিয়োগ করা। যে সমস্ত সংস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ হতে চলেছে, সেই সংস্থাগুলিতে এই ফান্ড বিনিয়োগ করবে।

Motilal Oswal NFO: মোতিলাল অসওয়াল অ্যাসেট মিউচুয়াল ফান্ড সম্প্রতি একটি নতুন ফান্ড অফার নিয়ে এসেছে। এর নাম দেওয়া হয়েছে মোতিলাল অসওয়াল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড (Mutual Fund)। এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম যাতে আপনার বিনিয়োগ ধার্য হবে টেকনোলজি, টেলিকম, মিডিয়া, এন্টারটেনমেন্ট ও অন্য আরো ডিজিটাল সেক্টরে। এই নিউ ফান্ড অফারের (Motilal Oswal Digital India Fund) মাধ্যমে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন। ১১ অক্টোবর থেকে এই ফান্ড অফার চালু হয়ে গিয়েছে, সাবস্ক্রিপশন চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

ডিজিটাল সেক্টরের সংস্থায় বিনিয়োগ করবে এই NFO

এই নিউ ফান্ড অফারের উদ্দেশ্যই হল ডিজিটাল সেক্টরের সংস্থাগুলিতে বিনিয়োগ করা। যে সমস্ত সংস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ হতে চলেছে, সেই সংস্থাগুলিতে এই ফান্ড বিনিয়োগ করবে। মূলত ইকুইটি এবং ইকুইটি-ভিত্তিক সরঞ্জামে এই ফান্ড বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট এবং ই-কমার্স সংস্থাগুলি এই তালিকাভুক্ত হবে। এই ফান্ডের বেঞ্চমার্ক থাকবে বিএসই টেক টোটাল রিটার্ন ইনডেক্স। মোতিলাল অসওয়ালের মতে ভারত হল বিশ্বর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় দেশ যেখানে ডিজিটাল দুনিয়া দারুণভাবে দ্রুতগতিতে বিস্তৃত হয়েছে। আগামী বছরের মধ্যেই দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে ১ বিলিয়নের বেশি। অন্যদিকে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাও ২০১০ সালের তুলনায় ৩০ গুণ বেড়ে গিয়েছে। দেশে দ্রুত গতিতে বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা।

ইন্টারনেটের বিস্তারের কারণে ই-কমার্স সেক্টরে সমৃদ্ধি

সমীক্ষা বলছে, গ্রামীণ এলাকাতেও ৩৮ শতাংশ মানুষ ডিজিটাল ট্রানসাকশান করছে। প্রত্যেক ভারতীয় এখন দিনে ৬.৪৫ ঘণ্টা অনলাইন থাকেন। এই কারণে ই-কমার্স ও সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি দ্রুত গতিতে বিস্তারলাভ করছে। এই কারণে ফিনটেক, ফুডটেক, ইনসিওরটেক, ডিজিটাল লজিস্টিকস সংস্থাগুলি দারুণ সমৃদ্ধ হয়েছে। ৯০০ বিলিয়ন ডলারের সুযোগ গড়ে উঠেছে ডিজিটাল সেক্টরে। মোতিলাল অসওয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার সিইও এবং এমডি প্রতীক আগরওয়াল জানিয়েছেন যে এই দেশের ইন্টারনেট অর্থনীতি ক্রমেই বাড়ছে। তাই একটি ভাল ফান্ড তৈরি করতে হবে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে।

ঝুঁকি কমানোর চেষ্টা করতে হবে

এক্ষেত্রে এই সংস্থা ঝুঁকি কমানোর বহু চেষ্টা করেছে। সংস্থার মুখ্য বিনিয়োগ আধিকারিক নীকেত শাহ জানান যে আমেরিকার সঙ্গে এখন ডিজিটাল সেক্টরে পাল্লা দিচ্ছে ভারত। ফলে ভারতে টেক ইন্ডাস্ট্রির জন্য বহু সুযোগ রয়েছে। দেশের আইটি সেক্টরও উন্নত হচ্ছে। তরুণ-যুবকদের মধ্যে প্রযুক্তি ব্যবহারের দিকে ঝোঁক বাড়ছে। আর সেই সমৃদ্ধির অংশ হতে চায় এই মোতিলাল অসওয়াল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: PM Internship Scheme: ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী, আজ থেকেই শুরু আবেদন

সেরা শিরোনাম

Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget