এক্সপ্লোর

PM Internship Scheme: ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী, আজ থেকেই শুরু আবেদন

PM Internship Scheme Details: মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছিল এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল। এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবকদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে।

Internship Scheme: ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে দেশের তরুণ যুবকদের স্কিল ডেভেলপমেন্ট (PM Internship Scheme) এবং চাকরির সুযোগ করে দেওয়ার জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং দেশের বহুবিধ সংস্থার কাছ থেকে এই বিষয়ে ভাল প্রতিক্রিয়া পেয়েছে সরকার। আর এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে দেশে ৯০,৮৪৯ জন শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ (PM Internship Scheme) করে দেওয়ার অবকাশ তৈরি হয়েছে। পিএম ইন্টার্নশিপ স্কিমের মধ্য দিয়ে দেশের ১.২৫ লক্ষ শিক্ষার্থীকে বড় বড় সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার। মূলত ২১ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীদের জন্যই এই সুযোগ পাওয়া যাবে।

২৪টি সেক্টর থেকে বিভিন্ন সংস্থা এই স্কিমে অংশ নিয়েছে

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছিল এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল। এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবক-তরুণদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে। এই পোর্টালে মারুতি সুজুকি ইন্ডিয়া, ঈশার মোটরস, এল অ্যান্ড টি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মুথুট ফিনান্স, জুবিল্যান্ট ফুডওয়ার্কস এই সমস্ত বড় বড় সংস্থা এই ইন্টার্নশিপ স্কিমের সুবিধে পাবেন। এই স্কিমে অংশ নিয়েছেন ২৪টি আলাদা আলাদা সেক্টরের সংস্থা। এর মধ্যে অয়েল অ্যান্ড গ্যাস আছে, এনার্জি আছে, ট্রাভেল, হসপিটালিটি, অটোমোবাইল, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর রয়েছে।

৭৩৭টি জেলায় চাকরি হবে

এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ২০টি সেক্টরে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে। অপারেশনস, ম্যানেজমেন্ট, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, মেনটেন্যান্স, সেলস অ্যান্ড মার্কেটিং ইত্যাদি সেক্টরে চাকরি পাওয়ার সুযোগ বেশি শিক্ষার্থীদের। এই চাকরি পাওয়া যাবে দেশের মোট ৭৩৭টি জেলায়। এই স্কিমের অধীনে দেশের নরেন্দ্র মোদির সরকার তরুণ যুবকদের আরও উন্নত ও পরিশীলিত করে তুলতে চাইছে। এক বছরের জন্য শিক্ষার্থীরা এই সমস্ত বড় বড় সংস্থায় কাজের সুযোগ পাবেন। কীভাবে আদপেই ব্যবসায়িক চাপ সামলাতে হয়, সংস্থাগুলি কীভাবে চলে তা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে তাঁর।

কারা এই স্কিমে যোগ দিতে পারবে

এই ইন্টার্নশিপ স্কিমের অধীনে নাম নথিভুক্ত করাতে চাইলে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে, অথবা পলিটেকনিক ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তবে যারা কোনও চাকরিতে যোগ দিয়েছেন বা এখনও পড়াশোনা করছেন তারা এই স্কিমের অধীনে শিক্ষানবিশির সুযোগ পাবেন না। ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ অক্টোবর অর্থাৎ আজ থেকে। পিএম জীবন জ্যোতি বিমা এবং পিএম সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদেরও এই স্কিমের আওতায় আনা হবে।

আরও পড়ুন: Jio Prepaid Recharge Plan: আপনি কি ভোজনরসিক? কিংবা ওয়েব সিরিজের পোকা? জিও- র নতুন রিচার্জ প্ল্যানে রয়েছে চমক

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Gold Price Today : এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget