এক্সপ্লোর

Reliance Jio Cinema: জিও সিনেমাতে এবার লাগবে টাকা ? কী বলছে কোম্পানি

Mukesh Ambani: বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ (IPL) দেখা গেলেও এবার থেকে জিও সিনেমার (Jio Cinema)পরিষেবার জন্য চার্জ নিতে পারে কোম্পানি।


Mukesh Ambani: বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ (IPL) দেখা গেলেও এবার থেকে জিও সিনেমার (Jio Cinema)পরিষেবার জন্য চার্জ নিতে পারে কোম্পানি। সম্প্রতি সেরকমই খবর এসেছে বাজারে। জেনে নিন , এই নিয়ে কী বলছে কোম্পানি। 

Jio Cinema আদতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের OTT প্ল্যাটফর্ম, যার কাছে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) দেখানোর ডিজিটাল স্বত্তাধিকার রয়েছে। সম্প্রতি বহু বছরের সাবস্ক্রিপশনের প্রথা ভেঙে মুকেশ অম্বানি জিও সিনেমায় বিনামূল্যে আইপিএল দেখানোর সুযোগ করে দিয়েছেন। যা রেকর্ড ভিউ অর্জন করেছে। এখন এই প্ল্যাটফর্মে ১০০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি সিরিয়াল দেখানোর পরিকল্পনা করছে কোম্পানি। ওয়াল্ট ডিজনি ও নেটফ্লিক্সের মতো জায়ান্টদের প্রতিযোগিতা দিতেই এই পথে হাঁটছে রিলায়েন্স জিও সিনেমা।

Reliance Jio Cinema: জিও সিনেমা নিয়ে কী বলছে কোম্পানি

সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্সের মিডিয়া ব্যবসার প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে একটি সাক্ষাত্কারে বলেছেন, জিও সিনেমা সম্প্রসারণের পরে পরিষেবার জন্য টাকা নেওয়া শুরু করবে। তবে কোম্পানির তরফে টুইটে বলা হয়েছে, Jio Cinema-তে IPL সব Airtel, Vodafone Idea, BSNL, Jio মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে দেখতে পারবেন।

Mukesh Ambani: একটি গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরির প্রস্তুতি নিচ্ছে

মুকেশ অম্বানি বর্তমানে একটি গ্লোবাল মিডিয়া ও অনলাইন স্ট্রিমিং জায়ান্ট হওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি প্রস্তুত করছেন। সেই কারণে গত বছর আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনে নেয় Viacom18 Media Pvt. এর পরে অম্বানি এটি বিনামূল্যে দেখানোর প্রস্তাব দেন, যা যে কোনও মিডিয়া সংস্থার জন্য দর্শকদের আকৃষ্ট করার একটি লোভনীয় সিদ্ধান্ত।

Reliance Jio Cinema: জিও সিনেমায় রেকর্ড ভিউ

ক্রমবর্ধমান ইন্টারনেট ইউজার বৃদ্ধির ফলে ভারতে সম্ভাব্য দর্শকের সংখ্যা বেড়েই চলেছে। JioCinema এপ্রিলে আইপিএলের শুরুতে ১.৪৭ বিলিয়ন ভিডিও ভিউ ও বুধবার একটি ম্যাচের জন্য ২২ মিলিয়ন দর্শক পেয়েছে। আইপিএল এখন হিন্দি, মরাঠি, বাংলা, গুজরাতি ও ভোজপুরির মতো ভাষায় জিও সিনেমায় স্ট্রিম করা হচ্ছে।

রিলায়েন্স জিওর ২৬৯ টাকার প্ল্যান

এটি রিলায়েন্স জিওর সবচেয়ে সাশ্রয়ী মাসিক প্রিপেইড প্ল্যান যার দৈনিক ডেটার কোনও সীমা নেই। এই প্ল্যানটি 30 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। যাতে আপনি প্রতিদিন ১০০টি SMS, সীমাহীন কল ও ২৫ জিবি ডেটার সুবিধা পাবেন৷

এয়ারটেলের ২৯৬ টাকার প্ল্যান

Airtel-এর ২৯৬ টাকার প্রিপেড প্ল্যানে কোম্পানি আপনাকে ৩০ দিনের জন্য প্রতিদিন ১০০ এসএমএস, আনলিমিটেড কল ও ২৫ জিবি ডেটা দেয়। যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক চলে আসে ও আপনি 5G স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে Airtel-এর 'ফ্রি আনলিমিটেড 5G' অফারের সুবিধা গ্রহণ করে যেকোনও পরিমাণ ডেটা ব্যবহার করতে পারেন। Airtel এই অফারটি ঠিক Jio-এর মতোই শুরু করেছে, যেখানে কোম্পানি মানুষকে বিনামূল্যে 5G ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে।

ভোডাফোন-আইডিয়া ২৯৬ টাকার প্ল্যান

Vodafone-idea তার প্রিপেইড গ্রাহকদের ২৯৬ টাকায় ৩০ দিনের জন্য প্রতিদিন ১০০টি এসএমএস, সীমাহীন কল ও ২৫জিবি ডেটা অফার করে৷ যদি কোনও কারণে এই ডেটা প্যাকগুলি দ্রুত শেষ হয়ে যায়, তবে আপনি ডেটা রোলওভার প্ল্যানটিও বেছে নিতে পারেন৷

আরও পড়ুন : Small Savings Scheme: এই সরকারি প্রকল্প দিচ্ছে ৭.৪ শতাংশ সুদ, মাসে উপার্জনের সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget