এক্সপ্লোর

Mukka Proteins IPO: মাছ ও পোষ্যের খাবার তৈরি করে এই সংস্থা, আজই শুরু আইপিওর বিডিং- বিনিয়োগ করবেন ?

Mukka Protein IPO Launched: ২৮ ফেব্রুয়ারি মুক্কা প্রোটিন সংস্থা (Mukka Proteins IPO) অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিমধ্যেই ৬৭.২০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। ৪ মার্চ পর্যন্ত চলবে বিডিং।

IPO Update: বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি বাজারে লঞ্চ হল একটি নতুন সংস্থার আইপিও। সংস্থার নাম মুক্কা প্রোটিনস। মূলত মাছ ও পোষ্যের খাবার তৈরি করে এই সংস্থা। আজ থেকেই এই সংস্থার আইপিওতে বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। শুরু হয়ে গিয়েছে সাবস্ক্রিপশন (Mukka Proteins IPO)। এই সংস্থার আইপিওতে বিনিয়োগ করতে চাইলে আগে দেখে নিন সংস্থার ব্যবসার প্রকৃতি, গ্রে মার্কেটের কত দাম যাচ্ছে, এমনকী আইপিওর প্রাইস ব্যান্ড কত সব তথ্য একত্রে।

২৮ ফেব্রুয়ারি মুক্কা প্রোটিন সংস্থা (Mukka Proteins IPO) অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিমধ্যেই ৬৭.২০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে। এক্সচেঞ্জে সংস্থা জানিয়েছে যে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বাজারে ২,৩৯,৯৯,৫৬৫টি ইকুইটি শেয়ার ছাড়বে মুক্কা প্রোটিনস। সংস্থার প্রাইসব্যান্ড থাকছে ২৬ টাকা থেকে ২৮ টাকা প্রতি শেয়ারে। আর প্রতিটি শেয়ারের ফেসভ্যালু যেখানে ১ টাকা নির্ধারিত হয়েছে। এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে আপনাকে একটি লট একবারে ন্যূনতম কিনতে হবে। একটি লটে থাকছে এই সংস্থার ৫৩৫টি ইকুইটি শেয়ার।

জানা গিয়েছে এই সংস্থার মাত্র ৫০ শতাংশ শেয়ারই রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পাবেন মাত্র ১৫ শতাংশ শেয়ার। আর খুচরো বিনিয়োগকারীদের জন্য সংস্থার ৩৫ শতাংশ শেয়ার ধার্য করা হয়েছে যা আপনিও কেনাবেচা করতে পারবেন।

সংস্থার ব্যবসার প্রকৃতি

মূলত মুক্কা প্রোটিনস (Mukka Proteins IPO) মাছের খাবার, মাছের তেল, মাছের সলিউবল পেস্ট ইত্যাদি তৈরি করে ও বিক্রি করে এবং অ্যাকোয়া ফিড, পোলট্রি ফিড ও পেট ফুডের ক্ষেত্রে এই সব খাবার খুবই প্রয়োজনীয়। সংস্থার তিনজন প্রোমোটার ডিরেক্টর হলেন মহম্মদ হ্যারিস, কলন্দন মহম্মদ আরিফ ও কলন্দন মহম্মদ আতলাফ। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ-এর মধ্যে মুক্কা প্রোটিনসের মুনাফা ৮৪.০৭ শতাংশ বেড়েছে, সংস্থার রেভিনিউ বেড়েছে ৫২.৫২ শতাংশ।

সাবস্ক্রিপশন স্ট্যাটাস

আজ শুরু হয়েছে মুক্কা প্রোটিনসের সাবস্ক্রিপশন, আর আজই বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে এই সংস্থার আইপিও। প্রথম দিনেই ৬৬ শতাংশ সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে। ১.১৮ গুণ সাবস্ক্রিপশন হয়েছে এই আইপিওর।

আইপিওর তথ্য

মুক্কা প্রোটিনসের আইপিওর মোট ভ্যালু ২২৪ কোটি টাকা যেখানে বাজারে এই সংস্থা মোট ৮ কোটি ইকুইটি শেয়ার ছেড়েছে যাদের ফেসভ্যালু ১ টাকা। এখানে কোনও অফার ফর সেল থাকছে না।

জিএমপিতে দাম কত যাচ্ছে

মুক্কা প্রোটিনের (Mukka Proteins IPO) জিএমপি +১৫। অর্থাৎ এ থেকে স্পষ্ট যে এই সংস্থার আইপিও গ্রে মার্কেটে এখন ১৫ টাকার প্রিমিয়ামে কেনাবেচা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই শেয়ারের লিস্টিং প্রাইস ৫৩.৫৭ শতাংশ বেড়ে হবে ৪৩ টাকা প্রতি শেয়ারে। গ্রে মার্কেটে শেষ ২৪টি সেশনে এই সংস্থার আইপিওর সর্বনিম্ন জিএমপি গেছে ০ টাকা এবং সর্বোচ্চ জিএমপি গেছে ১৭ টাকা। আগামী ৪ মার্চ পর্যন্ত বিড করা যাবে এই সংস্থার আইপিওতে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Zomato Share Price: ৫২ সপ্তাহের হাই ছুঁলো জোম্যাটোর শেয়ার, এবার কি পড়বে, কী বলছে ব্রোকারেজ ফার্ম ?

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget