এক্সপ্লোর

Multibagger Stock: ১ সপ্তাহেই ৮০ শতাংশ রিটার্ন ! ১৫০ টাকারও কম দামের এই শেয়ার রয়েছে আপনার পোর্টফোলিওতে ?

Share Market: ৪ দিনের মধ্যেই ৬৮ শতাংশ, ১ সপ্তাহে ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে এমনই একটি মাল্টিব্যাগার স্টক। আপনার পোর্টফোলিওতে আছে ?

Share Market: শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন, সব সময়েই একটা খোঁজ চলে এমন কোন শেয়ার আছে যা নিকট ভবিষ্যতে বিপুল রিটার্ন দিতে পারে। কয়েক গুণ বেশি রিটার্নের খোঁজ চলতেই থাকে। আর এমনই কিছু কিছু সংস্থার শেয়ার বিপুল রিটার্ন এনে দেয় বিনিয়োগকারীকে। এগুলিকেই বলে মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। ৪ দিনের মধ্যেই ৬৮ শতাংশ, ১ সপ্তাহে ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে এমনই একটি মাল্টিব্যাগার স্টক। শেষ ট্রেডিং ডে-তে সেনসেক্স এবং নিফটিতে লাল সঙ্কেত দেখা দিলেও এদিন আপার সার্কিটে প্রায় ১০ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ার।

কোন সংস্থার স্টক ?

সংস্থার নাম সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড (স্টিল)। এই সংস্থার (Salasar Techno Engineering Ltd) স্টকের দাম ছিল ১০৯.৯৪ টাকা। যা এদিন আপার সার্কিট দেখায় এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা স্পর্শ করে দাম হয় ১২০.৯৩ টাকা। যদিও ট্রেডিং ডে-র শেষে এই স্টকের দাম ৯.৩২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২০.১৯ টাকা।

কেন এই বৃদ্ধি ?

সূত্রের খবর এই সংস্থা বাজার থেকে মোট ৮০৬.৪ কোটি টাকা তুলতে চলেছে সংস্থার সমৃদ্ধির জন্য। এর মধ্যে ইকুইটি শেয়ার বন্টনের বিষয়ও রয়েছে। প্রিমিয়াম প্রাইসে নন-প্রোমোটারদের মধ্যে প্রায় ৩৯ কোটি শেয়ার বণ্টনের কথা ভেবেছে এই সংস্থা (Salasar Techno Engineering Ltd)। এই ৩৯ কোটি শেয়ারের মোট মূল্য হবে ২৮০.৮ কোটি টাকা। অন্যদিকে ৫২৫.৬ কোটি টাকার কনভার্টিবল ওয়্যার‍্যান্ট প্রোমোটার এবং নন প্রোমোটারদের দিতে চলেছে এই সংস্থা। যাদের পোর্টফোলিওতে আগে থেকেই এই শেয়ার রয়েছে তারা ৪:১ অনুপাতে বোনাস শেয়ার পাবেন। আগামী ফেব্রুয়ারি মাসেই বোনাস শেয়ার ঘোষণা করবে সালাসার টেকনো।

রেলওয়ে এবং পাওয়ার সেক্টরে সালাসার টেকনো একটি প্রতিষ্ঠিত নাম। সাবস্টেশন, লাইনের বণ্টন ইত্যাদি কাজের অর্ডার নিয়েই এই কোম্পানির ব্যবসা চলে। পাওয়ার সেক্টরের প্রথম সারির PSU স্টক (Multibagger Stock) এবং রেলওয়ে কোম্পানির দৌলতে এই সংস্থা ইতিমধ্যেই প্রায় ৭৩১.০৩ কোটি টাকার ব্যবসা করেছে চুক্তির ভিত্তিতে।

ত্রৈমাসিকের ফল কী বলছে ?

তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলে দেখা যাচ্ছে এই সংস্থার নেট সেলস ৬.৪২ শতাংশ বেড়ে হয়েছে ২৭৫.৩৫ কোটি টাকা এবং নেট প্রফিট ২০.৫ শতাংশ বেড়ে হয়েছে ৯.০৫ কোটি টাকা।

মুনাফার হিসেব

এই স্টক (Multibagger Stock) ১ বছরে বিনিয়োগকারীদের দিয়েছে ১৫০ শতাংশ রিটার্ন এবং ৩ বছরের হিসেবে ৭৫০ শতাংশ রিটার্ন। স্মল ক্যাপ এই স্টক আপনার পোর্টফোলিওতে থাকলে ১ লক্ষ টাকা ১ বছরে হত ২.৫ লক্ষ টাকা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Steel Strip Wheels: ৫০ টাকার স্টক ২৮০ টাকায়, তিন বছরে ৪৫০ শতাংশ রিটার্ন

সেরা শিরোনাম

Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget