এক্সপ্লোর

Multibagger Stocks: ১০ হাজার থেকেই ১ লাখ রিটার্ন ! ১ বছরেই মুনাফায় ভরিয়েছে এই স্টক

Small Cap Stock: ১ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ৭ টাকা। ২০২৩ সালের ১৯ জুলাই এই স্মলক্যাপ স্টকের দাম ৬.৭৮ টাকায় বন্ধ হয়। ১০ হাজার বিনিয়োগে আজ রিটার্ন পেতেন ১ লাখ ২৫০২ টাকা।

Small Cap Stock: স্টক মার্কেটে এমন অনেক ছোটখাটো অজানা স্টকের (Stock Market) সন্ধান মেলে যেগুলিতে অনেক কম সময়ে দারুণ রিটার্ন এনে দিয়েছে। এগুলিকেই প্রকৃত মাল্টিব্যাগার স্টক বলা হয়। চলতি কথায় বলে সোনার খনি। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটিতেই এমন কিছু কিছু স্টক এর আগে চমকে দেওয়া রিটার্ন (Multibagger Stock) এনে দিয়েছে বিনিয়োগকারীদের। তবে এর বেশিরভাগই স্মলক্যাপ গোত্রের। এমনই একটি স্মলক্যাপ স্টকে ১ বছরেই ১০ হাজার টাকা থেকে ১ লাখের রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। লোহা ও ইস্পাতের পণ্য প্রস্তুতকারক এই সংস্থার নাম রথী স্টিল অ্যান্ড পাওয়ার।

এই সংস্থার স্টকের বাজার মূলধন এখন ৫৯১.৫৩ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম আগের সপ্তাহে ৭০ টাকার নিচেই ট্রেড করছিল। গত সপ্তাহের শুক্রবার এই স্টকের দাম ৫ শতাংশ বেড়ে ৬৯.৫৪ টাকায় বন্ধ হয়েছিল। আজ এই স্টকের দাম ট্রেড করছে ৮৮.৭৩ টাকায় যা কিনা আগের দিনের থেকে ৪.৯৯ শতাংশ বেড়ে গিয়েছে।

১ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ৭ টাকা। ২০২৩ সালের ১৯ জুলাই এই স্মলক্যাপ স্টকের দাম ৬.৭৮ টাকায় বন্ধ হয়। অর্থাৎ কারও কাছে ১০ হাজার টাকা থাকলে তিনি যদি এই স্টকে বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে এই স্টক থেকে রিটার্ন আসত ১ লাখ ২৫০২ টাকা। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৭.১১ টাকা এবং সর্বনিম্ন স্তর ৬৯.৫৬ টাকা।

বিগত এক সপ্তাহে এই স্টকের দাম বেড়েছে ২১.৫৩ শতাংশ। ১ মাসের মধ্যেই এই স্টকের দাম ৭৯.৭৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকে ধরলে রথী স্টিলের স্টকে ১৮৪.৪৮ শতাংশ রিটার্ন মিলেছে। আর এক বছরের হিসেব ধরলে এই স্টকে প্রায় ৯২৮ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।

১৯৭১ সালে তৈরি হয়েছিল এই রথী স্টিল অ্যান্ড পাওয়ার সংস্থা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এবং ওড়িশার সম্বলপুরে এই সংস্থার দুটি উৎপাদন কারখানা আছে। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থার নেট বিক্রি হয়েছে ১১৮.৩৫ কোটি টাকা। ২০২৩ সালের মার্চ ত্রৈমাসিকে যেখানে এই সংস্থার মুনাফা হয়েছিল ৪.৮৭ কোটি টাকা, সেখানে ২০২৪ সালের মার্চ ত্রৈমাসিকে মুনাফা হয়েছে ২০.১৩ কোটি টাকা। ৩০০ শতাংশ বেড়েছে মুনাফার অঙ্ক।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Gold Silver Price: গয়না গড়াবেন ভাবছেন ? আরও কমল সোনার দাম- এই সুযোগে কিনলে কত লাভ হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget