এক্সপ্লোর

Multibagger Stock: এই টেক সংস্থার স্টক কোটিপতি বানিয়েছে, ১ লাখ হয়ে গিয়েছে ৪.৭২ কোটি

Stock Market News; গত এক সপ্তাহে এই স্টকের দাম ৫ শতাংশ বেড়েছে, তবে শেষ ত্রৈমাসিকে এই স্টকের দাম কমেছিল ৩.৫৩ শতাংশ। গত এক বছরে যদিও এই টেক স্টকে ১৩.১১ শতাংশ পতন এসেছে। আবার গত ৩ বছরে বেড়েছে ২৫০ শতাংশ।

Stock Market: বাজারে সবসময় উত্থান-পতন লেগেই রয়েছে। এরই মাঝে এই আইটি সংস্থার স্টক বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগ থেকেই তাদের কোটিপতি বানিয়েছে। মুম্বইয়ের এই আইটি ফার্মের স্টকে এসেছে বিপুল মুনাফা (Multibagger Stock)। মাত্র ১১ বছরেই এই স্টক থেকে কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা। দীর্ঘমেয়াদে যারা বিনিয়োগ করেছিলেন তারা পেয়েছেন ৪৬,৭৪০ শতাংশের রিটার্ন। একসময় এই স্টকের (Smallcap Stock) দাম ছিল ২.৫০ টাকা।

সংস্থার নাম ডায়নাকনস সিস্টেমস অ্যান্ড সলিউশনস। বৃহস্পতিবার ২৪ এপ্রিল এই সংস্থার শেয়ারের দাম ট্রেড করছিল ১১৮০ টাকায়। বম্বে স্টক এক্সচেঞ্জে এটাই ছিল এই শেয়ারের দাম। ২০১৪ সালের মে মাসের স্তর থেকে একলাফে অনেকটা উঠে এসেছে এই স্টক। আর এর মাধ্যমেই এই স্টকে ১ লক্ষ টাকার বিনিয়োগ মাত্র ১১ বছরে হয়ে গিয়েছে ৪.৭২ কোটি টাকা।

এই ডায়নাকনস সংস্থা মূলত আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেমের (Multibagger Stock) উপর কাজ করে। এই সময়ে এই স্টকের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠে এসেছিল ১৭৩০ টাকায়। আর সর্বনিম্ন স্তর ছিল এই স্টকে ৯২৯.২০ টাকা। এখন এই টেক ফার্মের বাজার মূলধন রয়েছে ১৪৬৯ কোটি টাকা। আগের বছর এই সংস্থার শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ০.৫০ টাকা করে ডিভিডেন্ডও দেওয়া হয়েছিল। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার স্ট্যান্ডঅ্যালোন রাজস্ব এসেছে ৩০৮.৯২ কোটি টাকা। স্বল্পকালীন পারফরম্যান্সের ভিত্তিতে যা অনেকটাই বেশি।

গত এক সপ্তাহে এই স্টকের দাম ৫ শতাংশ বেড়েছে, তবে শেষ ত্রৈমাসিকে এই স্টকের দাম কমেছিল ৩.৫৩ শতাংশ। গত এক বছরে যদিও এই টেক স্টকে ১৩.১১ শতাংশ পতন এসেছে। তবে ২০২২ সাল থেকে ধরলে মাত্র ৩ বছরে এই স্টক থেকেই ২৫০ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ফলে স্মলক্যাপ ক্যাটাগরিতে এই স্টকটি একটি গুপ্তধন যেন বিনিয়োগকারীদের কাছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget