এক্সপ্লোর

Narayana Murthy's Grandson: ডিভিডেন্ড থেকেই শুধু ৪ কোটি আয় ! এবার আরও ধনী নারায়ণ মূর্তির ৫ মাসের নাতি

Infosys Dividend: ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার ছিল নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে। সেই শেয়ার থেকে ত্রৈমাসিকের ফল ঘোষণার পর ডিভিডেন্ড থেকে তাঁর আয় হয়েছে ৪.২ কোটি টাকা।

Infosys Dividend: কিছুদিন আগেই জানা গিয়েছিল ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তাঁর ৪ মাস বয়সের নাতিকে ইনফোসিসের কিছু অংশের শেয়ার উপহার দিয়েছেন। আর সেই শেয়ারের বাজারমূল্য ২৪০ কোটি টাকা। এই শিশুই এখন ভারতের সবথেকে কনিষ্ঠ ধনকুবের (Narayana Murthy's Grandson) বলা চলে। নারায়ণ মূর্তির নাতি এবার আরও ধনী হলেন। ইনফোসিসের শেয়ারের ডিভিডেন্ড থেকেই তাঁর আয় হল ৪ কোটি টাকা। ৫ মাসের শিশুর আয় ৪ কোটি ভাবা যায় !

ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার ছিল নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে। সেই শেয়ার থেকে ত্রৈমাসিকের ফল ঘোষণার পর ডিভিডেন্ড থেকে তাঁর আয় হয়েছে ৪.২ কোটি টাকা। ইনফোসিসের শেয়ারের এখনকার দাম প্রতিটি ১৪৪০ টাকা। ইনফোসিস তাঁদের ত্রৈমাসিকের ফল ঘোষণার পর ২৮ টাকা শেয়ার পিছু ডিভিডেন্ড দেবে বলে জানায়। এর মধ্যে ২০ টাকা প্রতি শেয়ারে অন্তিম ডিভিডেন্ড এবং ৮ টাকা শেয়ার পিছু বিশেষ ডিভিডেন্ড দিয়েছে ইনফোসিস। এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ৩১ মে। ১ জুলাই সমস্ত শেয়ারহোল্ডারকে এই ডিভিডেন্ড অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

গত বছরই ১০ নভেম্বর রোহন মূর্তির ছেলে একাগ্র মূর্তির (Narayana Murthy's Grandson) জন্ম হয় বেঙ্গালুরুতে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেছেন রোহন, 'সোরোকো' নামের একটি সফটওয়্যার ফার্ম চালান। অন্যদিকে নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির তৃতীয় নাতি হলেন এই একাগ্র মূর্তি। তাঁদের আরও দুই নাতনির নাম যথাক্রমে কৃষ্ণা এবং অনুষ্কা যারা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং অক্ষতা মূর্তির সন্তান। অক্ষতা মূর্তি ইনফোসিসেস ১.০৫ শতাংশ স্টেক ধরে আছেন, অন্যদিকে সুধা মূর্তি ও রোহন মূর্তির স্টেক যথাক্রমে ০.৯৩ ও ১.৬৪ শতাংশ।

ইনফোসিস ফিন্যান্সিয়াল সার্ভিস, রিটেল অন্যান্য বিভাগে বছরের পর বছর পতনের রিপোর্ট ফাইল করেছে। যেখানে হাই-টেক, ম্যানুফ্যাকচারিং, বছরে প্রায় ৯ শতাংশ শক্তিশালী বৃদ্ধি পেয়েছে। কোম্পানির অ্যাট্রিশন রেট গত বছর ধরে ক্রমাগত হ্রাস পেয়েছে। ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য অ্যাট্রিশন ১২.৯ শতাংশে দাঁড়িয়েছে।

১৯৮১ সালে ইনফোসিস সংস্থা তৈরি করেন নারায়ণ মূর্তি। তাঁর সঙ্গে ছিলেন আরও ৬ জন কো-ফাউন্ডার। ১৯৮৯ সালে সংস্থা ছেড়ে যান অশোক অরোরা, তিনি ছাড়া বাকি সকল প্রতিষ্ঠাতাই এখন একেকজন বিলিওনেয়ার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Car News: হুন্ডাইয়ের নতুন গাড়িতেও খারাপ ইঞ্জিন ! ১০ বছর মামলা লড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ আদায় ক্রেতার

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget