এক্সপ্লোর

New Income Tax Bill: ট্যাক্স রিফান্ড নিয়ে বড় বদল নতুন আয়কর আইনে, কী কী সুবিধে হবে করদাতাদের ?

New Income Tax Bill 2025: সংসদে জানানো হয়েছে এটি অনেক দেরিতে রিটার্ন ফাইল করা করদাতাদের একটি দুশ্চিন্তা দূর করেছে। কিন্তু ক্ষুদ্র করদাতাদের জন্য আরেকটি প্রয়োজনীয় সমস্যার সমাধান হয়নি।

Income Tax Refund: লোকসভায় পাস হওয়া নতুন আয়কর বিল ২০২৫-এ বেশ কিছু সুবিধে হবে নতুন করদাতাদের। এই নতুন আয়কর বিলেই বলা হয়েছে যে এবার থেকে যে সমস্ত করদাতা দেরিতে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা করবেন, তাদের ক্ষেত্রেও রিফান্ড দাবি করার সুবিধে দেওয়া হবে। তবে এবারেও একটি অসুবিধে থেকেই গেল। করদাতাদের ট্যাক্সের রিফান্ড (Income Tax) পেতে হলে আয়কর রিটার্ন জমা করতেই হবে, নচেৎ এই রিফান্ড মিলবে না।

বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে ৩১ সদস্যের সংসদীয় প্যানেলের সুপারিশগুলিকে অন্তর্ভুক্ত করে বিলটি বিলম্বিত বা সংশোধিত আয়কর রিফান্ডের (Income Tax Return) বিষয়ে অস্পষ্টতা দূর করেছে। নির্ধারিত তারিখের পরে জমা করা করদাতারা এখনও বছরের মধ্যে কেটে নেওয়া অতিরিক্ত করের জন্য রিফান্ড দাবি করার অধিকারী থাকবেন।

সংসদে জানানো হয়েছে এটি অনেক দেরিতে রিটার্ন ফাইল করা করদাতাদের একটি দুশ্চিন্তা দূর করেছে। কিন্তু ক্ষুদ্র করদাতাদের জন্য আরেকটি প্রয়োজনীয় সমস্যার সমাধান হয়নি। এমনটাই মনে করছেন কর বিশেষজ্ঞরা। প্যানেল কর্তৃক বাধ্যতামূলক রিটার্ন জমা করা ছাড়াও রিফান্ডের অনুমতি দেওয়ার এই সংশোধনী সুপারিশ করা হয়েছিল কিন্তু চূড়ান্ত আইন থেকে বাদ দেওয়া হয়েছে। ধারা ৪৩৩ অক্ষত রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রতিটি রিফান্ডের দাবি ধারা ২৬৩-র অধীনে রিটার্ন জমা করেই করতে হবে।

এমনকী প্রবীণ নাগরিক ও নিম্ন আয়ের ব্যক্তিদেরও যদি টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ধার্য হয়ে থাকে, তাহলে রিটার্ন ফাইল জমা করতে হবে। ফাইলিং না করতে পারলে তারা রিফান্ড পাবেন না। এমনকী এই ফাইল জমা না করার জন্য তাঁর জরিমানাও হতে পারে। লিঙ্কডইনে সিএ রাকেশ ধানিওয়াল জানিয়েছেন যে এই নতুন আয়কর বিলে ক্ষুদ্র করদাতাদের রিটার্ন জমা না করেই ট্যাক্স রিফান্ড ফেরত পাওয়া নিয়ে গুজব উঠেছে, তা সত্য নয়। অন্য কোনও পদ্ধতিতে রিফান্ড দাবি করা যাবে না রিটার্ন জমা করা ছাড়া। প্যানেলের প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে যে বর্তমান নিয়ম অজান্তেই করযোগ্য আয়ের অধিকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সম্মুখীন করে তুলতে পারে। তবে কর বিশেষজ্ঞরা দাবি তুলেছেন যে শুধুমাত্র রিটার্ন জমা না করার জন্য শাস্তিমূলক বিধান এড়াতে রিটার্ন বাধ্যতামূলক করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget