এক্সপ্লোর

Nvidia Share Price: রকেটগতি Nvidia-শেয়ারে! ফুলেফেঁপে উঠেছে AI চিপের ব্যবসা

Stock Market News: আয়ের নিরিখে তুমুল বেড়েছে চিপ প্রস্ততকারক এই সংস্থার শেয়ার দর

কলকাতা: ক্রমশ দুনিয়া হয়ে উঠছে এআই প্রযুক্তি নির্ভর। চিকিৎসা থেকে স্বাস্থ্য, প্রতিরক্ষা থেকে তথ্যপ্রযুক্তির কাজ- সর্বত্র এখন আসরে AI প্রযুক্তি। তাল মিলিয়েই বৃদ্ধি হয়েছে AI সংক্রান্ত ব্যবসারও। যার উদাহরণ হয়তো Nvidia- আমেরিকার টেক জায়ান্ট এই সংস্থা এমন চিপ তৈরি করে যা বৃহৎ AI মডেল (মাইক্রোসফট বা মেটার তৈরি মডেল বা অনুরূপ) প্রশিক্ষিত করতে ব্যবহার করে। AI-নির্ভর হতে চলা এই দুনিয়ায় তাই ব্যবসাও উঠিয়েছে এই সংস্থা।

বৃহস্পতিবার বিশ্ববাজারে Nvidia-এর শেয়ার দরে চমকপ্রদ উত্থান হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল সংস্থার স্টকের দর। দাঁড়িয়েছিল ৭৭৫ মার্কিন ডলারের আশেপাশে। তারপর আরও উঠে Nvidia-এর শেয়ার দর পেরিয়ে যায় ৭৮৫ মার্কিন ডলার। 

এই সংস্থার স্টকের দরের উপর ভিত্তি করেই বুলিশ হয়েছে মার্কিন বাজার।

কেন এই লাফ?
আমেরিকার টেক জায়ান্ট এই সংস্থা তাঁদের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (fiscal fourth quarter) আয় (Revenue) করেছে ২২.১০ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দাঁড়িয়ে গত বছরের তুলনায় (Year on Year) বিচার করলে যা ২৬৫ শতাংশ বেশি। Net income-ও বেড়েছে চোখ ধাঁধানো অঙ্কে- ৭৬৯ শতাংশ বেশি। এমনকী সামনের কিছু সময়ের জন্য়ও এই গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে তার সমস্ত ইঙ্গিত মিলেছে। বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী সংস্থার সিইও Jensen Huang- জানিয়েছেন ২০২৫ এবং তার পরেও এই অগ্রগতি আরও হবে এবং তার জন্য প্রয়োজনীয় পরিবেশও রয়েছে। ফলে সামগ্রিক ভাবে এই সংস্থার ব্য়বসা ঊর্ধ্বমুখী হবে তার আন্দাজ পেয়েছেন বিনিয়োগকারীরা। 

Nvidia-এর ডেটা সেন্টার সংক্রান্ত ব্য়বসা- এর অধীনেই রয়েছে সংস্থার H100 গ্রাফিক্স কার্ড- যেটি এআই প্রশিক্ষণের জন্য ব্য়বহৃত হয়। চতুর্থ ত্রৈমাসিকে এর ব্যবসা হয়েছে ১৮.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা year on year-এর ভিত্তিতে ৪০৯ শতাংশ বেশি।
 
এই তথ্যগুলি প্রকাশ্যে আসার পরেই লাফ দেয় শেয়ার দর। একাধিক বিশেষজ্ঞ সংস্থাগুলিও Nvidia-এর প্রাইস টার্গেট বাড়িয়ে দিয়েছে। তারই ফলে তুঙ্গে উঠেছে এই স্টক।

মার্কিন বাজারে কী প্রভাব?
Nvidia-এর রকেট উত্থান টেনে তুলেছে মার্কিন শেয়ার বাজারের সূচককেও। গতকালের পরে এদিনও উর্ধ্বমুখী ডাও জোনস (Dow Jones)। ভারতীয় সময় শুক্রবার বেলা ১২টা নাগাদ ১.১৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে ডাউ জোনসে। Nvidia-টেক সংস্থা- তাই এই শেয়ারবৃদ্ধি প্রভাব ফেলেছে ন্যাসডাকেও (Nasdaq)। ২ বছরে সর্বোচ্চ জায়গায় গিয়েছে এই সূচক। ভারতীয় সময় শুক্রবার বেলা ১২টা নাগাদ প্রায় তিন শতাংশ বৃদ্ধি হয়েছে Nasdaq সূচক।

Nvivdia ছাড়াও, Rivian, Moderna, Novavax-এর শেয়ার দরও ঊর্ধ্বমুখী, যা তেজিভাব এনেছে বিদেশের বাজারে। বিশ্ববাজারে তেজিভাব প্রভাব ফেলেছে ভারতেও। বৃহস্পতিবার বেলার দিকে ট্রেডিংয়ে বেড়েছে ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলি।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কত বেতন? কীভাবে আবেদন করবেন?

সেরা শিরোনাম

iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget