এক্সপ্লোর

Calcutta High Court Job: কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কত বেতন? কীভাবে আবেদন করবেন?

Job Vacancy in High Court: হাইকোর্টের এই চাকরিতে কী পদ্ধতিতে আবেদন করতে হবে? যোগত্যমান কী কী? রইল সব তথ্য

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) চাকরির সুযোগ। প্রকাশিত হয়েছে শূন্যপদের বিজ্ঞপ্তি। ২২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত শূন্যপদে নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদন পত্র (High Court Job) চাওয়া হয়েছে। আবেদনকারীকে রাজ্যের ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে।

কোন পদে নিয়োগ?
গ্রেড -সি (Grade C)-তে P.A/ Stenographer (স্টেনোগ্রাফার) পদে নিয়োগ করা হবে। ২৫টি পদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো:
পে ম্যাট্রিক্স ৯ স্তর (২৮৯০০ টাকা- ৭৪৫০০ টাকা), সর্বনিম্ন  বেতন হবে ৩২৫০০ টাকা, এর সঙ্গে অন্য ভাতাও থাকবে। আপাতত এই নিয়োগ অস্থায়ী হলেও পরে স্থায়ী হয়ে যেতে পারে।

যোগ্যতামান:
১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) বা সমতুল্য কোনও বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাস করে থাকতে হবে।
২. শর্টহ্যান্ডে মিনিটে ১২০ শব্দ এবং টাইপের সময় মিনিটে ৩০ শব্দ লিখতে হবে
৩. কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে।

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে:

বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সংরক্ষণের আওতাভুক্ত হবেন যদি (অন্ধত্ব/কম দৃষ্টিশক্তি) অন্তত ৪০ শতাংশ বা তার বেশি ডিস্যাবিলিটি থাকে।

৪০ শতাংশ বা তার বেশি ডিস্যাবিলিটি থাকলে তাহলে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তিরা বয়স-সংক্রান্ত ছাড় পাবেন। 

ওই আবেদনকারীকে নিয়ম অনুযায়ী প্রত্যয়িত করে সরকারি হাসপাতাল থেকে পাওয়া শংসাপত্র জমা দিতে হবে।

৪০ শতাংশের কম ডিস্যাবিলিটি থাকলে এই ক্যাটাগরিতে আবেদন করা যাবে না।

বয়স কত?
১৮ বছর বয়স থেকে ৩২ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। তফসিলি জাতি ও তফসিলি জনজাতিদের ক্ষেত্রে বয়সে ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাওয়া যাবে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।   

হাইকোর্ট, অন্য আদালত এবং সরকারের কর্মীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। 

মাধ্যমিকের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা সমতুল্য শংসাপত্র অনুযায়ী বয়স বিচার করা হবে।

অন্য রাজের SC, ST, ওবিসি এ, ওবিসি বি -ভুক্তরা অসংরক্ষিত আসনের জন্য়ই গ্রাহ্য হবেন।   

আবেদন করার খরচ:
সাধারণ বিভাগের আবেদনকারীদের ফর্ম ফিলাপের জন্য লাগবে ৮০০ টাকা। (SC, ST-এর জন্য লাগবে ৩০০ টাকা)- ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্য়মে টাকা পাঠাতে হবে। এই বিজ্ঞপ্তি বেরনোর পরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের নামে  ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্য়মে করতে হবে।

কীভাবে করতে হবে আবেদন?
হাতে লিখে বা টাইপ করে চাকরির আবেদন করতে হবে। লিগাল সাইজ সাদা পাতায় (৮.৫" x 14") আবেদন করতে হবে। লিখতে হবে

১. আবেদনকারীর পুরো নাম (বড় অক্ষরে)
২. বাবা/স্বামীর নাম
৩. ক্যাটেগরি
৪. জন্ম তারিখ
৫. ০১.০১.২০২৪ -তারিখে বয়স কত
৬. বর্তমান ও স্থায়ী ঠিকানা (পিনকোড সহ)
৭. মোবাইল বা টেলিফোন নম্বর
৮. ই-মেল
৯. শিক্ষাগত যোগ্যতা
১০. অন্য় যোগ্যতা
১১. কম্পিউটার-সংক্রান্ত  যোগ্যতা
১২. শর্টহ্যান্ড ও টাইপিংয়ের স্পিড
১৩. তফসিলি জাতি, জনজাতি, ওবিসি (এ, বি), বিশেষভাবে সক্ষম, ক্রীড়া- এসবের কোনও ক্যাটেগরিতে যদি থেকে থাকেন।
১৪. Exempted Category হয়ে থাকলে
১৫. এখন কোনও চাকরি করে থাকলে তার বিবরণ
১৪. নাগরিকত্ব
১৫. পরীক্ষার আবেদন ফি-এর তথ্য় 

এই আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়
রেজিস্ট্রার জেনারেল, হাই কোর্ট, ৩, এসপ্ল্যানেড রো (ওয়েস্ট), কলকাতা- ৭০০০০১

এই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন:
১. ২টি পাসপোর্ট সাইজ ফটো (একটি আবেদনপত্রের উপরে ডানদিকে আঠা দিয়ে লাগাতে হবে, অন্যটি স্টেপল করে দিতে হবে। ফটোর উপর সই লাগবে।

২. ২৫ সেমিx১১ সেমি মাপের একটি এনভেলপ, সেখানে আবেদনকারীর ঠিকানা লেখা থাকবে। এর সঙ্গেই ৪৫ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প থাকবে। যাতে আবেদনকারীর সঙ্গে পরে যোগাযোগ করা যায়।    

৩. বয়স, ঠিকানা, জাতিগত শংসাপত্র-সহ বাকি যা যা শংসাপত্র দিতে হবে তার প্রত্যয়িত ফটোকপি।

কীভাবে বাছাই?
যাঁরা প্রাথমিকভাবে বাছাই হবেন, তাঁদের পরে শর্টহ্যান্ডের  (Phase 1) পরীক্ষা হবে। মিনিটে ১২০ শব্দের গতিতে ৫ মিনিটের পরীক্ষা দিতে হবে, তারপর সেটাকে ৪৫ মিনিটের মধ্যে নিজের হাতে লিখতে হবে।

Phase 1- এ যাঁরা বাছাই হবেন, তাঁদের ফের শর্টহ্য়ান্ড পরীক্ষা হবে, তারপর সেই লেখা কম্পিউটারে টাইপ করতে হবে। 

এই দুই ধাপের পরীক্ষার পরে ফাইনাল প্যানেল তৈরি হবে।

আবেদন কবের মধ্যে?
মুখবন্ধ খামের মধ্যে (কোন পদে আবেদন তা খামের বাঁদিকে লিখতে হবে) আবেদন করে সেই খাম ১৫.০৩.২০২৪ তারিখে বিকেল ৪.৪৫ মিনিটের মধ্য়ে উপরিউক্ত ঠিকানায় পৌঁছতে হবে। 

এরপরের যে কোনও বিজ্ঞপ্তির জন্য www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আরও পড়ুন: ভারতে 'বাজার' খুলবে আমাজন, জামা-জুতো-গয়না মিলবে সস্তায়

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Railway Jobs: রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
Success Story: আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক

ভিডিও

Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget