এক্সপ্লোর

OpenAI India: ভারতে প্রথম নিয়োগ OpenAI-এর! কে এই প্রজ্ঞা মিশ্র?

Pragya Misra Profile: ভারতে কাকে নিয়োগ করল এই সংস্থা? কেন তাঁরে বেছে নেওয়া হল? ভারতে সংস্থার কোন কাজ দেখবেন ইনি?

নয়া দিল্লি: ভারতে এই প্রথম কাউকে নিয়োগ করল ওপেনএআই (OpenAI)।  স্যাম অল্টম্যান পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্ল্যাটফর্ম OpenAI. সাম্প্রতিককালে বিশ্বব্যাপী চর্চায় বারবার উঠে এসেছে এর নাম। ভারতে কাকে নিয়োগ করল এই সংস্থা?

IANS-এর রিপোর্ট সূত্রে খবর, ভারতে প্রথম কর্মী হিসেবে প্রজ্ঞা মিশ্রকে নিয়োগ করেছে স্যাম অল্টম্যানের OpenAI. IANS-সূত্রে খবর প্রজ্ঞা মিশ্রকে ভারতে সংস্থার পাবলিক পলিসি অ্যাফেয়ার্স এবং পার্টনারশিপের প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

এর আগে একাধিক বড় সংস্থায় কাজ করেছেন প্রজ্ঞা মিশ্র (Pragya Misra Profile)। Trucaller-এর পাবলিক অ্যাফেয়ার্সের ডিরেক্টর পদে কাজ করেছেন প্রজ্ঞা। সেই পদে থাকার সময় একাধিক সরকারি মন্ত্রক, উদ্যোগপতি, মিডিয়া পার্টনার এবং আরও নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তার আগে জাকারবার্গের মেটা প্ল্যাটফর্মে তিন বছর কাজ করেছেন প্রজ্ঞা মিশ্র।

২০১৮ সালে ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে সচেতনতা গড়তে হোয়াটসঅ্যাপ একটি প্রচার চালিয়েছিল। সেই প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন প্রজ্ঞা। এছাড়াও Ernst & Young-এ, দিল্লিতে রয়্যাল ড্যানিস এমবেসি (Royal Danish Embassy)-তে কর্মরত ছিলেন তিনি।

২০১২ সালে একটি আন্তর্জাতিক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে এমবিএ করেন তিনি (Pragya Misra Education)। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক প্রজ্ঞা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে Bargaining and Negotiations-এ ডিপ্লোমা রয়েছে তাঁর।

প্রজ্ঞা মিশ্র একজন সফল পডকাস্টার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ৩৫০০০- ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টা অ্যাকাউন্টে। Pragyan Podcast-এর (@pragyaan_podcast) সঞ্চালনা করেন তিনি। মূলত ধ্যান, চেতনা, আধ্যাত্মিকতার মতো বিষয় নিয়েই হয় আলোচনা।

 

                                         

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নাম লেখালেও অ্যাকাউন্টে আসবে না পিএম কিষাণের টাকা, আবেদন খারিজ হতে পারে এই কারণে

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget