এক্সপ্লোর

PAN Aadhaar Link: প্যান আধার লিঙ্ক হয়নি, তবুও কাটবে না বেশি টিডিএস- কাদের জন্য এই সুবিধে ?

TDS Deduction: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ৫ অগাস্ট একটি সার্কুলার জারি করেছে, প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করার আগেই ডিডাক্টি ও কালেক্টরের মৃত্যু হলে টিডিএস কাটা হবে না।

CBDT Rules: সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস একটি সার্কুলার জারি করে টিডিএস এবং টিসিএসে (TDS Deduction) খানিক স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। সিবিডিটি (CBDT) জানিয়েছে যে এক্ষেত্রে টিডিএস দাতা এবং টিডিএস গ্রাহকের মৃত্যু হলে প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) না থাকলেও বেশি টিডিএস কাটা হবে না। বিষয়টি আসলে কী ?

কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যে, করদাতাদের সমস্যার কারণে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ৫ অগাস্ট একটি সার্কুলার জারি করেছে যেখানে বলা হয়েছে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করার আগেই ডিডাক্টি ও কালেক্টরের মৃত্যু হলে টিডিএস কাটা হবে না। তবে এই স্বস্তি শুধুমাত্র টিডিএস এবং টিসিএসের ক্ষেত্রেই পাওয়া যাবে।

এক্ষেত্রে ২০২৪ সালের ৩১ মে-র আগে প্যান আধার লিঙ্ক না করিয়েই যে সমস্ত ডিডাক্টি ও কালেক্টরের মৃত্যু হয়েছে, তাদের জন্য স্বস্তি রয়েছে। আর এই সমস্ত ব্যক্তিদের কোনও রকম কর কাটা হবে না। ৩১ মার্চ ২০২৪ সালের মধ্যে যত লেনদেনই হয়ে থাক, তাঁর জন্য কোনও কর কাটা হবে না আয়কর আইন ১৯৬১-এর অধীনে।

২০২৪ সালের ২৩ এপ্রিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস একটি সার্কুলার বের করে যাদের প্যান আধার লিঙ্ক করা নেই, তাদের জন্য বেশি হারে টিডিএস কাটার সার্কুলার জারি করেছে, এমনকী ৩১ মার্চের মধ্যে এই বছরে প্যান আধার লিঙ্ক করানোর কথাও বলা হয়েছিল করদাতাদের। এই নতুন সার্কুলার আসলে পুরনো বিজ্ঞপ্তির বর্ধিত রূপ যাতে এই ডেডলাইন ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে।

সিবিডিটির কাছে বহু অভিযোগ এসেছে করদাতাদের যে ৩১ মার্চ ২০২৪ তারিখের আগেই ডিডাক্টি ও কালেক্টি মারা গিয়েছেন, প্যান আধার লিংক না করিয়েই। আর এই পরিস্থিতিতে ট্যাক্স ডিমান্ডের আবেদন স্থগিত হয়ে আছে। নিয়ম অনুযায়ী প্যান আধার লিঙ্ক না করানো থাকলে করদাতার কাছ থেকে ২০ শতাংশ হারে টিডিএস এবং ৫ শতাংশ হারে টিসিএস কাটা হবে। আর এই বেশি টিডিএস কাটা থেকে বাঁচার জন্যেই প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করানোর নির্দেশ দিয়েছিল সরকার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Gold Silver Price: লক্ষ্মীবারে সোনা কিনলে লাভ পাবেন, সস্তায় মিলবে রুপোও- কত দর চলছে সোনার ?

সেরা শিরোনাম

LPG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget