এক্সপ্লোর

Parle Biscuits Price Hike: মহার্ঘ হল পার্লে বিস্কুট, দাম বাড়ল ৫ থেকে ১০ শতাংশ

Parle Biscuits Price Hike: কোম্পানির এক আধিকারিক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চিনি, গম ও ভোজ্য তেলের মতো কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গিয়েছে।ফলে কোম্পানিকে উৎপাদিত পণ্যের দাম বাড়াতে হল। 

 

নয়াদিল্লি: বিখ্যাত খাদ্য প্রস্ততকারী কোম্পানি পার্লে প্রোডাক্টস (Parle Products) উৎপাদন খরচ বৃদ্ধির কারণে তাদের উৎপাদিত সমস্ত বিভাগের পণ্যের দাম পাঁচ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। কোম্পানির এক আধিকারিক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চিনি, গম ও ভোজ্য তেলের মতো কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে কোম্পানিকে উৎপাদিত পণ্যের দাম বাড়াতে হল। 

১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে দাম

কোম্পানির জনপ্রিয় গ্লুকোজ বিস্কুট পার্লে জি এখন ৬ থেকে ৭ শতাংশ বেড়ে গিয়েছে। সেইসঙ্গে কোম্পানির রাস্ক ও কেক সেগমেন্টে দাম যথাক্রমে ৫-১০ শতাংশ ও ৭-৮ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, বিস্কুট সেগমেন্টে পার্লের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ক্র্যাকজ্যাক ও হাইড অ্যান্ড সিকের মতো জনপ্রিয় ব্র্যান্ড। 

প্রতি প্যাকেটের দামে বদল হচ্ছে না, কমছে ওজন

পারলে প্রোডাক্টস সিনিয়র ক্যাটেগরি প্রধান ময়াঙ্ক শাহ জানিয়েছেন, আমরা দাম ৫ থেকে ১০ শতাংশ বাড়িয়েছি। তিনি আরও বলেছেন, কোম্পানি ২০ টাকা বা তার বেশি দামের বিস্কুট ও অন্যান্য উৎপাদনের দাম বাড়িয়েছে। আকর্ষমীয় স্তরে দাম বজায় রাখার জন্য প্যাকেটের ‘গ্রাম’ কম করা হয়েছে। 

পারলে তাদের পণ্যের দাম কেন বাড়ল?

ময়াঙ্ক শাহ বলেছেন, উৎপাদন খরচের বৃদ্ধি জনিত চাপের কারণে পরিস্থিতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এই মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে। বেশিরভাগ কোম্পানিকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। কেননা, ভোজ্য তেলের মতো ইনপুট সামগ্রীর দাম গত বছরের তুলনায় ৫০ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি হয়েছে। 

এই অর্থবর্ষে প্রথম মূল্যবৃদ্ধি

উল্লেখ্য, চলতি অর্থ বর্ষে পার্লে-র পক্ষ থেকে এই প্রথম মূল্যবৃদ্ধি ঘটানো হল। এর আগে ২০২১-এর প্রথম ত্রৈমাসিকে কোম্পানি পণ্যের দাম বাড়িয়েছিল। কিন্তু তা ছিল গত ২০২০-২১ অর্থবর্ষের। 

উল্লেখ্য, খাদ্যপণ্যে ক্ষেত্রের বিভিন্ন এফএমজিসি কোম্পানিকেই মূল্যবৃদ্ধি জনিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেইসঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহণ খরচও বেড়ে গিয়েছে। সামগ্রিকভাবে এই মুদ্রাস্ফীতিজনিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Layoffs at Work: সামনে আরও কর্মী ছাঁটাই? কাদের চাকরি যেতে পারে, ইঙ্গিত দিলেন প্রাক্তন X কর্তা
সামনে আরও কর্মী ছাঁটাই? কাদের চাকরি যেতে পারে, ইঙ্গিত দিলেন প্রাক্তন X কর্তা
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
New Income Tax Rule: কার্যকর হল নতুন আয়কর আইন, কর কাঠামো এখন আগের থেকে অনেক বেশি সহজ!
কার্যকর হল নতুন আয়কর আইন, কর কাঠামো এখন আগের থেকে অনেক বেশি সহজ!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget