এক্সপ্লোর

RG Kar Case : আর জি কর কাণ্ডে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট, কার কার নাম ?

সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে ছাত্রনেতা আশিস পাণ্ডেরও

কলকাতা : আর জি কর কাণ্ডে এবার দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিবিআই। আর জি কর মেডিক্যালে সরকারি টাকা নয়ছয় করে, নিজেদের পকেটে ভরার অভিযোগে একাধিক গ্রেফতারি হয়েছিল।  সূত্রের খবর সিবিআই প্রথম চার্জশিটের সঙ্গে প্রায় দেড় হাজার পাতার নথি জমা করছে।  ১১০ জনকে দেখানো হয়েছে সাক্ষী হিসেবে। অর্থাৎ এই মামলার তদন্তে সিবিআই ১১০ জনের সঙ্গে কথা বলেছেন। তাদের বয়ানও নথিবদ্ধ হয়েছে। এছাড়া তদন্ত করতে গিয়ে সিবিআই বাজেয়াপ্ত করেছিল প্রচুর নথি। সেগুলিও রয়েছে এই দেড় হাজার পাতার নথির মধ্যে। 

সিবিআই সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে ছাত্রনেতা আশিস পাণ্ডেরও। এছাড়াও রয়েছে আর জি কর মেডিক্যালে সন্দীপ-জমানায়  মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরার। এছাড়া চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলিরও। এই আফসারেরই একটি হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল । তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা এবং দুর্নীতির অভিযোগের যাবতীয় তথ্য রয়েছে চার্জশিটে। খবর সিবিআই সূত্রে। 

সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে তারা জানতে পারে, নিজেদের মুনাফার জন্য ৫ জনের র‍্যাকেট তৈরি হয়েছিল আর জি কর মেডিক্যালে । এই চক্রের মাথা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি কাজ করাতেন তাঁর ঘনিষ্ঠ চিকিৎসক-নেতা আশিস পাণ্ডেকে দিয়ে। এছাড়া লাভের কড়ি যতটা সম্ভব পকেটস্থ করার জন্য হাসপাতালের দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ ও সুমন হাজরাকেও কাজে লাগানো হয়। সন্দীপ ঘোষের আমলে কীভাবে তাদের ব্যবসা বাণিজ্য, ফুলে ফেঁপে উঠেছিল , তা উঠে এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এদের সাহচর্য নিয়েই টাকা নয়ছয়ের বিরাট জাল বিস্তার করেছিলেন সন্দীপ। খবর সিবিআই সূত্রে। এছাড়াও  নিরাপত্তারক্ষী আফসর আলির নামও রয়েছে চার্জশিটে । যাদের গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আর জি কর মেডিক্যালে এই র‍্যাকেট যে দুর্নীতি করেছে, তার ফলে ক্ষতি হয়েছে রাজ্য সরকারের।  

এর আগে আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রথম চার্জশিটে সঞ্জয় রাইকে অভিযুক্ত হিসাবে দাবি করে সিবিআই। চার্জগঠন হওয়ার পর এখন শুনানি চলছে শিয়ালদা কোর্টে। 

আরও পড়ুন : 

চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget