এক্সপ্লোর

Patanjali Yogpeeth : পতঞ্জলি ও আইআইটি রুরকির যৌথ উদ্যোগ, হেলথ ম্যানেজমেন্টের সঙ্গে টেকনোলজির মেলবন্ধন 

Baba Ramdev : দেশবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হেলথ ম্যানেজমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হল প্রযুক্তি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পতঞ্জলি ও আইআইটি রুরকি যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবায় প্রযুক্তি যুক্ত করার আলোচনাচক্র শুরু।
  • আয়ুর্বেদ ও আধুনিক প্রযুক্তি, যেমন আইওটি, বিশ্বকে 'গ্লোবাল ভিলেজ'-এ পরিণত করছে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতার গুরুত্ব, এবং সাইবার নিরাপত্তা নিয়ে মার্কিন বিশেষজ্ঞের মতামত।
  • স্বাস্থ্যসেবায় জাতীয় মান, নিরাপত্তা এবং এআই-ভিত্তিক কৃষির ওপর জোর দেওয়া হয়েছে।

Baba Ramdev : এবার পতঞ্জলি নিল এক অভিনব উদ্যোগ। যেখানে দেশবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হেলথ ম্যানেজমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হল প্রযুক্তি। সম্প্রতি পতঞ্জলি বিশ্ববিদ্যালয় (ইউওপি) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি (আইআইটিআর)-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার 'Integration of Smart Technologies in Healthcare and Management' শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনাচক্র শুরু হয়েছে। এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল নলেজ ফাউন্ডেশন (জিকেএফ), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

সনাতন ও প্রযুক্তির যোগ
এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আয়ুর্বেদ শিরোমণি আচার্য বালকৃষ্ণ অতিথিদের স্বাগত জানান।  তিনি বলেন, ভারতীয় সনাতন ঐতিহ্য দীর্ঘায়ু ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যের বার্তা বহন করে। আজ 'বসুধৈব কুটুম্বকম'-এর চেতনা ও ইন্টারনেট অফ থিংস (আইওটি)-এর মতো প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একটি 'গ্লোবাল ভিলেজ'-এ পরিণত হচ্ছে। পরিধানযোগ্য সেন্সর ও স্মার্ট চিকিৎসা যন্ত্রের মাধ্যমে স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ এখন চিকিৎসাকে আরও নির্ভুল করে তুলছে।

এআই-এর পাশাপাশি নৈতিকতার গুরুত্ব
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইআইটি মান্ডির ডিরেক্টর অধ্যাপক লক্ষ্মীধর বেহেরা আধুনিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি নৈতিকতার অন্তর্ভুক্তির ওপর জোর দেন। অন্য দিকে, ডিজিটাল হেলথ ম্যানেজমেন্ট ও সাইবার নিরাপত্তার ওপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডঃ দেব শর্মা বলেন, আগামী দিনে এআই-ভিত্তিক সিস্টেম ব্যক্তিগতকৃত চিকিৎসা নির্বাচন বিশ্লেষণে একটি নতুন দিক তুলে ধরবে।

গুণমান ও গবেষণার ওপর জোর
এখানে উপস্থিত ছিলেন, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পরিচালক শচীন চৌধুরী। তিনি স্বাস্থ্য পরিষেবাগুলিতে জাতীয় মান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরে, পতঞ্জলি হার্বাল রিসার্চের প্রধান ডঃ বেদপ্রিয়া আর্য অ্যাগ্রিটেক, মাটি পরীক্ষা এবং এআই-ভিত্তিক কৃষি উদ্যোক্তাকে আত্মনির্ভর ভারতের সংকল্পের সঙ্গে জুড়ে দেওয়ার কথা বলেন।

সিম্পোজিয়ামের সময় অতিথিরা একটি 'সামারি বুক'-ও প্রকাশ করেন। এই অনুষ্ঠানটি থেকে এটি স্পষ্ট যে, প্রাচীন ভারতীয় জ্ঞান ও আধুনিক স্মার্ট প্রযুক্তির মেলবন্ধন ভবিষ্যতে উন্নত স্বাস্থ্য পরিষেবার ভিত্তি হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক কমলকিশোর পান্ত, অধ্যাপক ময়ঙ্ক কুমার আগরওয়াল ও বহু বিজ্ঞানী ও গবেষক।

Frequently Asked Questions

পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং আইআইটি রুরকি কোন আন্তর্জাতিক আলোচনাচক্র শুরু করেছে?

পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং আইআইটি রুরকি 'ইন্টিগ্রেশন অফ স্মার্ট টেকনোলজিস ইন হেলথকেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট' শীর্ষক একটি তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনাচক্র শুরু করেছে।

এই আলোচনাচক্রে কোন কোন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন?

এই আলোচনাচক্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।

আলোচনাচক্রে প্রযুক্তির কোন দিকগুলোর ওপর জোর দেওয়া হয়েছে?

আলোচনাচক্রে স্মার্ট টেকনোলজিস, ইন্টারনেট অফ থিংস (আইওটি), পরিধানযোগ্য সেন্সর, স্মার্ট চিকিৎসা যন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।

ভবিষ্যতে উন্নত স্বাস্থ্য পরিষেবার ভিত্তি কী হবে বলে মনে করা হচ্ছে?

প্রাচীন ভারতীয় জ্ঞান এবং আধুনিক স্মার্ট প্রযুক্তির মেলবন্ধন ভবিষ্যতে উন্নত স্বাস্থ্য পরিষেবার ভিত্তি হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget