এক্সপ্লোর

Paytm: বন্ধ হয়ে যাবে পেটিএম ওয়ালেট ! কবে থেকে ? কেন ?

Paytm Wallet: যে সমস্ত পেটিএম ওয়ালেটে কোনও ব্যালান্স (Paytm Payments Bank) নেই এবং বিগত ১ বছর ধরে কোনওরকম লেনদেন চলেনি, সেই ধরনের সমস্ত ওয়ালেট নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ২০ জুলাই ২০২৪ থেকে।

Paytm Payments Bank Limited: পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড সম্প্রতি জানিয়েছে যে সমস্ত পেটিএম ওয়ালেটে কোনও ব্যালান্স নেই, অর্থাৎ এক টাকাও অ্যাকাউন্টে নেই এবং বিগত ১ বছর ধরে কোনও লেনদেন হয়নি, সেই সমস্ত পেটিএম ওয়ালেট (Paytm Wallet) বন্ধ হয়ে যাবে ২০ জুলাই ২০২৪ থেকে। পেটিএমের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, এই ধরনের ওয়ালেট ব্যবহারকারীদের সঙ্গে পেটিএমের তরফে কথা বলা হবে এবং ওয়ালেট (Paytm Payments Bank) বন্ধ করে দেওয়ার অন্তত ১ মাস থেকে নোটিশ পিরিয়ড দেওয়া হবে।

পেটিএম পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 'অনুগ্রহ করে নজর দিন। যে সমস্ত পেটিএম ওয়ালেটে কোনও ব্যালান্স (Paytm Payments Bank) নেই এবং বিগত ১ বছর ধরে কোনওরকম লেনদেন চলেনি, সেই ধরনের সমস্ত ওয়ালেট নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী ২০ জুলাই ২০২৪ থেকে।'

এই বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা নেমে আসে। এরপর থেকে আর কোনও নতুন টাকা আমানত নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, এমনকী কোনও ঋণও দিতে পারবে না ১৫ মার্চের পর থেকে। সেই নিষেধাজ্ঞা এখনও জারি আছে আর এর ফলেই পেটিএমের অন্দরে বিপর্যয় নেমে আসে। পেটিএমকে ঘিরে চাঞ্চল্য শুরু হয়। শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে পেটিএমের প্যারেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনের। রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা জারির পর থেকেই ধুঁকছে পেটিএম। তবে এই নতুন আমানত গ্রাহ্য না হলেও যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা থাকে, সেই টাকা স্বচ্ছন্দে তুলতে পারবেন গ্রাহকরা। টাকা তোলার ক্ষেত্রে কোনও বাধা নেই। পেটিএম ওয়ালেটে জমানো টাকার উপর এই নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না।

তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ালেট যাতে বন্ধ না হয়ে যায়, তাঁর জন্য এই কাজগুলি করতে পারেন গ্রাহকরা-

  • নমিনি যোগ করা বা পরিবর্তন করা
  • ব্যালান্স জানা
  • নেট ব্যাঙ্কিং
  • এটিএমের জন্য আবেদন

 এর মাধ্যমে ওয়ালেট বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও ফের সক্রিয় হয়ে উঠবে। এছাড়াও কীভাবে ওয়ালেটকে সক্রিয় করবেন ?

  • প্রথমেই পেটিএমের পিপিবিএল সেকশনের Wallet আইকনে ক্লিক করতে হবে।
  • এখানে আপনি দেখতে পাবেন 'Your Wallet is Inactive' লেখা।
  • ক্লিক করতে হবে 'Activate Wallet' অপশনে এবং তারপর আপনার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন।

আরও পড়ুন: PPF Account: ম্যাচিওরিটির আগেই তুলতে পারবেন PPF-এর টাকা ! কীভাবে ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget