এক্সপ্লোর

Petrol Diesel Price Today: আরও মহার্ঘ পেট্রোল ও ডিজেল! গ্যাস-তেলের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল

শুক্রবার ৩০ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১টাকা ৪১ পয়সা। আর, ৩৩ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৯ পয়সা।

সঞ্চয়ন মিত্র,কলকাতা: কলকাতায় পেট্রোলের দাম সাড়ে একানব্বইয়ের কাছাকাছি। ডিজেলের দাম পেরলো ৮৪ টাকা। প্রতিবাদে আগামিকাল, শনিবার থেকে কলকাতা ও জেলায় পথে নামছে তৃণমূল। সোমবার, প্রধানমন্ত্রীর সফরের দিন লাগাতার কর্মসূচি রয়েছে রাজ্যের শাসক দলের। পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি!তার আগে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল! পকেটে জ্বালা ধরাচ্ছে জ্বালানির দাম! টানা ১১ দিন কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। মধ্যবিত্তের আয় না বাড়লেও, দিনের পর দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম!!

শুক্রবার ৩০ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১টাকা ৪১ পয়সা। আর, ৩৩ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৯ পয়সা। ভোটের আগে, রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছে তৃণমূল। শনিবার যাদবপুর থানা থেকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।

রবিবার মিছিল হবে ঠাকুরপুকুর থ্রি A বাসস্ট্যান্ড থেকে বেহালার ১৪ নম্বর বাসস্ট্যন্ড পর্যন্ত। এই দিন উত্তর কলকাতাতেও মিছিল করা হবে। সোমবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদ কলকাতা ও জেলার পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে। LPG-র মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের বঙ্গ জননীর কর্মীরা। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এছাড়াও, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের আলাদা কর্মসূচি রয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০০৮ সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল। তখন তেলের দর ছিল ব্যারেল পিছু ছিল ১৪৫ ডলার। আর এখন বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল পিছু ৬২ ডলার! অথচ দাম আগের চেয়ে অনেক বেশি। 

গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা। এই পেক্ষাপটে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আজব দাবি করেছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি! সাংসদ ও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানান, ‘‘গত ১০ বছরে তেলের দাম এমনকিছু বাড়েনি, বাংলার মানুষকে ভাল রাখতে হবে এটা তৃণমূলকে বলতে হবে ৷’’

পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এদিন শ্রীরামপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে রান্না করা হয়। একটি বাইকেও আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget