এক্সপ্লোর

PM Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল মোদি সরকারের এই ১০টি জনপ্রিয় প্রকল্প, যা বদলে দিয়েছে দেশবাসীর জীবন

PM Narendra Modi Birth Day: আজ মোদি সরকারের ৮ বছর পূর্ণ হল। জেনে নিন, দিল্লির তখতে বসার পর থেকে কোন জনপ্রিয় প্রকল্পগুলি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী।

PM Narendra Modi BirthDay: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। দেশজুড়ে চলছে প্রধানমন্ত্রীর জন্মদিনের সেই উদযাপন পর্ব। ২০১৪ সালের মে মাসে প্রথমবার প্রধানমন্ত্রী পদে বসেন মোদি। আজ মোদি সরকারের ৮ বছর পূর্ণ হল। জেনে নিন, দিল্লির তখতে বসার পর থেকে কোন জনপ্রিয় প্রকল্পগুলি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী।

১ PM Jan Dhan Yojana
প্রধানমন্ত্রী জন ধন যোজনার মাধ্যমে প্রতিটি পরিবারকে ব্যাঙ্কিং সুবিধা দেওয়া হয়। প্রধানমন্ত্রী জন-ধন যোজনা (PM Jan Dhan Yojana) ২০১৪ সালে শুরু হয়েছিল। জন ধন যোজনায় পরিবারের দুই সদস্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। জন ধন অ্যাকাউন্টে টাকা জমা বা তোলার জন্য কোনও চার্জ লাগবে না। এই অ্যাকাউন্টগুলিতে কোনও চার্জ ছাড়াই তহবিল ট্রান্সফার করা যায়।   মোবাইল ব্যাঙ্কিং সুবিধাও পাবেন কোনও চার্জ ছাড়াই ।

২ Ayushman Bharat Yojna
আয়ুষ্মান ভারত প্রকল্পটি ২০১৮ সালে চালু হয়েছিল। এতে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিমা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে, ৫০ কোটি ভারতীয় গুরুতর রোগে বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাচ্ছেন। এটি সরকারি মেডিক্লেম।

৩ PM Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojna)২০১৫ সালে চালু হয়েছিল। এই প্রকল্পের অধীনে গৃহঋণের সুদে ভর্তুকি দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে প্রতিটি পরিবার ২.৬০ লক্ষ টাকার সুবিধা পায়। এই স্কিমে প্রাপ্ত পরিমাণ ও ভর্তুকি সরাসরি প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। যা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হয়।

৪ PM Suraksha Bima Yojana
এ ছাড়াও মোদি সরকার নিয়ে এসেছে দুটি বিমা প্রকল্প। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়, আপনি বার্ষিক মাত্র ১২ টাকা প্রিমিয়াম দিয়ে যাতে ২ লক্ষ টাকা পর্যন্ত কভার পেতে পারেন। একই সময়ে আপনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার মাধ্যমে বার্ষিক ৪৩৬ টাকা দিয়ে ২ লাখের বিমা পেতে পারেন।

৫ PM Kisan Samman Nidhi Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের অধীনে, ২ হেক্টর বা তার কম জমি আছে এমন কৃষকদের 3২ কিস্তিতে ৬০০০ টাকা সাহায্য দেয়। এ পর্যন্ত ১১টি কিস্তি এসেছে। শীঘ্রই ১২তম কিস্তি ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে।

৬ PM Mudra Loan Yojna
যুবকদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প চালু করেছে মোদি সরকার। যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাঁরা এই স্কিমের মাধ্যমে ৩টি বিভাগে সহজেই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। যেকোনও ব্যবসা শুরু করার জন্য এই ঋণ দেওয়া হয়। এই ঋণের সুদের হার সাধারণ ঋণের তুলনায় কম।

৭ Sukanya Samriddhi Yojana
কন্যাদের জন্য ২০১৫ সালে মোদি সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করেছিল। এই পোস্ট অফিস প্রকল্পের মাধ্যমে ১০ বছরের কম বয়সী কন্যাদের অ্যাকাউন্ট তাদের পিতামাতার নামে খোলা যায়। এতে সর্বোচ্চ ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা ২১ বছরে ম্যাচিওর হয়।  এই স্কিমের মাধ্যমে ৬৪ লক্ষ তহবিল তৈরি করা যায়।

৮ Prime Minister Shram Yogi Maandhan Yojana
এটি অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের পেনশন দেওয়ার একটি প্রকল্প। এতে ১৮ থেকে ৪০ বছর বয়সী শ্রমিকরা রেজিস্টার করতে পারেন।  ৫৫ থেকে ২০০ টাকা মাসিক অবদানের ভিত্তিতে ৬০ বছর বয়সের পরে এই স্কিমে মাসিক ৩০০০ টাকা পেনশন দেওয়া হয়। 

৯ Pradhan Mantri Ujjwala Yojana
উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক দরিদ্র পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করা হয়। ২০১৬ সালের এই প্রকল্প থেকে লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামীণ মহিলাদের কাঠের ধোঁয়া থেকে মুক্তি দেওয়া।

১০ PM Garib Kalyan Anna Yojana 
করোনা মহামারীর কারণে ২০২০ সালে লকডাউনের সময় জনগণকে খাদ্য সরবরাহের উদ্যোগ নেয় মোদি সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। দেশের ৮০ কোটিরও বেশি দেশবাসী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

সেরা শিরোনাম

Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget