এক্সপ্লোর

Independence Day: এই বছরের শেষেই আসবে ‘মেড ইন ইন্ডিয়া’ সেমিকন্ডাক্টর চিপ, লালকেল্লা থেকে বড় ঘোষণা মোদির

Made in India Semiconductor Chip: বর্তমানে চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মত দেশে সেমিকন্ডাক্টর চিপগুলি বৃহৎ পরিসরে তৈরি করা হয়। তবে এবার বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ।

Independence Day 2025: এখনও পর্যন্ত ভারত সেমিকন্ডাক্টরের জন্য অন্য দেশের উপরে নির্ভরশীল ছিল। প্রতি বছর সেমিকন্ডাক্টর আমদানিতে কোটি কোটি টাকা খরচ হয় দেশের, কিন্তু এবার এই পরিস্থিতি বদলে যেতে চলেছে। ১৫ অগাস্ট শুক্রবার স্বাধীনতা দিবস (Independence Day 2025) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে তাঁর বক্তব্যে বনলেন যে এই বছর অর্থাৎ ২০২৫ সালের শেষেই ভারতের বাজারে আসবে প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ।

এই পরিসরে মার্কিন শুল্কের আবহের মধ্যেও ভারতকে প্রযুক্তিগত দিক থেকে স্বনির্ভর করার জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কেও কথা বলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি দেশের অনেক কৌশলগত শিল্পকে সমর্থন করার জন্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।

সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে এগিয়ে এই দেশগুলি

বর্তমানে চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকার মত দেশে সেমিকন্ডাক্টর চিপগুলি বৃহৎ পরিসরে তৈরি করা হয়। চিন ও তাইওয়ান একাই বিশ্বের প্রায় ৭৫ শতাংশ চিপ তৈরি করে থাকে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে চারটি নতুন প্রকল্প অনুমোদন করার পরে প্রধানমন্ত্রী মোদি প্রথমবারের মত এই বছরের শেষে বাজারে ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপ আসার কথা জানান এদিন। চিপ নির্মাণের পরিকাঠামো উন্নত করার প্রতি ভারতের নিরন্তর প্রচেষ্টার ফসল এই উদ্যোগ।

এই নতুন উদ্যোগের জন্য ভারতের খরচ হবে ৪৬০০ কোটি টাকা। আর এর ফলে ২০৩৪ জনের দক্ষ কর্মসংস্থান তৈরি হবে, সঙ্গে আরও অনেক পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে অনুমোদিত মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ১০টি-তে, যার মোট পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ হবে ১.৬০ লক্ষ কোটি টাকা। মোট ৬টি রাজ্যে বিস্তৃত হবে এই প্রকল্পগুলি।

থ্রি ডি গ্লাস সলিউশইনস ইনকর্পোরেটেড, কন্টিনেটাল ডিভাইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং অ্যাডভান্সড সিস্টেম ইন প্যাকেজ টেকনোলজিস এই তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে ইতিমধ্যেই। SiCsem এবং 3D Glass তাদের ফেসিলিটি শুরু করবে ওড়িশায়, CDIL কাজ শুরু করবে পঞ্জাবে আর ASIP অন্ধ্রপ্রদেশে কার্যক্রম শুরু করবে। ভারতে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নের জন্য সরকার ৭৬ হাজার কোটি টাকা খরচ করে সেমিকন ইন্ডিয়া প্রকল্প চালু করেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget