এক্সপ্লোর

PM Shram Yogi Yojana: মাত্র ৫৫ টাকা দিয়েই মাসে মাসে পাবেন ৩ হাজার টাকার পেনশন, মোদি সরকার দিচ্ছে সুযোগ

Pension Scheme: এখানে মাসে মাত্র ৫৫ টাকা জমা করে ৬০ বছরের পর থেকে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়ার সুবিধে আছে আপনার। ২০১৯ সালে শুরু হয়েছিল এই বিশেষ স্কিম।

Pension Scheme: দেশের সরকার নানারকম প্রকল্প পরিচালনা করে সাধারণ মানুষের হিতসাধনের জন্য। কোটি কোটি মানুষ এই ধরনের স্কিমের সুবিধে ভোগ করেন। জনগণের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ধরনের সরকারি প্রকল্প (Pension Scheme) বাজারে আনা হয়। সাধারণ মানুষদের আর্থিক সুবিধে দিতে এই স্কিম চালু করা হয় অনেকক্ষেত্রে, তেমনই একটি স্কিম (PM Shram Yogi Yojana) হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এই ধরনের ব্যক্তিদের জন্য, অনেক কম খরচে পেনশনের সুবিধে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। মাত্র ৫৫ টাকা দিয়েই মাসে মাসে ৩ হাজার টাকার পেনশন পেতে পারেন আপনিও। কী এই পিএম শ্রম যোগী স্কিম ? কী কী সুবিধে ? জানুন বিস্তারিত।

৫৫ টাকা দিয়েই পাবেন ৩ হাজারের মাসিক পেনশন

দেশের মানুষের জন্য নানা ধরনের স্কিম (PM Shram Yogi Yojana) নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আর এমনই একটি পেনশন স্কিমের নাম হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধে দেওয়া হয়। দেশের বহু শ্রমিক, দিনমজুরদের অবসরের সময় কোনও আর্থিক সহায়তা থাকে না, তাদের জন্যই মূলত এই স্কিম। ২০১৯ সালে শুরু হয়েছিল এই বিশেষ স্কিম। এখানে মাসে মাত্র ৫৫ টাকা জমা করে ৬০ বছরের পর থেকে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়ার সুবিধে আছে আপনার।

কারা পাবেন সুবিধে

এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিকশাচালক, চর্মশিল্পী, ইঁটভাটার শ্রমিক ইত্যাদি পেশার মানুষরা এই পেনশন (PM Shram Yogi Yojana) পাবেন। এক্ষেত্রে আপনি যদি এই স্কিমে ২০০ টাকা জমা করেন, তাহলে আপনার নামে সরকারও ২০০ টাকা জমা করবে। মাত্র ১৮ বছর বয়স থেকেই এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়, যখন আপনাকে মাত্র ৫৫ টাকা দিতে হবে প্রতি মাসে। ২৯ বছর বয়সে এই স্কিম শুরু করলে আপনাকে মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। আপনার জমা করা টাকার উপর ভিত্তি করেই পেনশনের অঙ্ক স্থির হবে এই স্কিমে।

আরও পড়ুন: Electric Scooter: মাত্র ৯৯৯ টাকাতেই হবে বুকিং, এক চার্জে ছুটবে ২৬১ কিমি ! লুকেই বাজিমাত করবে এই বৈদ্যুতিন স্কুটার

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget