এক্সপ্লোর

Free LPG Cylinder : নবরাত্রিতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর উপহার, ২৫ লাখ মা-বোনেরা পাবেন ফ্রি সিলিন্ডার

PM Ujjwala Yojna : দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নতুন করে ২৫ লক্ষ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার (Free LPG Cylinder)।

 

PM Ujjwala Yojna : নতুন জিএসটি (GST 2.0) কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নতুন করে ২৫ লক্ষ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার (Free LPG Cylinder)।

পেট্রোলিয়াম মন্ত্রী করেছেন এই ঘোষণা
বিনামূল্যের এই সিলিন্ডার সম্পর্কে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। পোস্টে তিনি লিখেছেন, এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হল। নারীশক্তির জন্য ফের বড় উপহার ! নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে ২৫ লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা (PM Ujjwala) সংযোগের সুবিধা পাবেন।

এই ঘোষণাই প্রমাণ করে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন। এই সিদ্ধান্ত মা ও বোনদের সম্মান ও ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে। এই ঘোষণার পর উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে ১০.৬০ কোটিতে উন্নীত হবে।

বিনামূল্যে সুবিধা দিতে কত খরচ করবে সরকার
PM Ujjwala Yojna-য় মহিলাদের বিনমূল্যে সিলিন্ডার দিতে ভারত সরকারের প্রতিটি সংযোগের জন্য ২,০৫০ টাকা ব্যয় হবে। যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে পাবেন। 

নবরাত্রি নিয়ে মন্ত্রীর বক্তব্য
কেবল ঘোষণার কথা বলেই থেমে থাকেননি পেট্রোলিয়াম মন্ত্রী। নবরাত্রিতে দেবী পুজোর কথা বলতে গিয়ে তিনি বলেন, পৃথিবীতে দেবী মায়ের শক্তি নারীর রূপে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতিতেও নারীদের 'শক্তি'র মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নবরাত্রির সময় আমরা মা দুর্গার নয়টি রূপের পূজা করি, যা নারী শক্তির প্রতীক। মোদীজির উদ্দেশ্য  ও পরিকল্পনাগুলিতেও একই চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

ভারত সরকারের অন্যতম বড় প্রকল্প
মন্ত্রীর মতে, ভারতের অন্যতম প্রভাবশালী সমাজকল্যাণমূলক কর্মসূচি হিসেবে আনা হয়েছিল উজ্জ্বলা প্রকল্প। নারীদের প্রতি সম্মান ও ক্ষমতায়নের এক জীবন্ত উদাহরণ এই পরিকল্পনা। উজ্জ্বলা প্রকল্পটি কেবল রান্নাঘরকেই আলোকিত করেনি বরং পুরো পরিবার, মা ও বোনদের ভবিষ্যৎকেও আলোকিত করেছে।

রিফিল করার জন্য সরকার দিচ্ছে ৩০০ টাকা
দেশের বিভিন্ন প্রকল্পের সঙ্গে তুলনা করলে, এটি কেবল একটি প্রকল্প নয়; বর্তমানে বিপ্লবের মশাল হয়ে উঠেছে। অন্তত তেমনই বলছেন মন্ত্রী হরদীপ সিং পুরী। যার শিখা দেশের প্রতিটি কোণে এমনকী প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে। বর্তমানে, মোদি সরকারের সিলিন্ডার রিফিল করার জন্য ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে। ১০.৩৩ কোটিরও বেশি উজ্জ্বলা পরিবার মাত্র ৫৫৩ টাকায় সিলিন্ডার রিফিল করতে পারছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget