এক্সপ্লোর

Bank Fraud: ১৮৩ কোটির ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টি ! সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ- গ্রেফতার এই ব্যাঙ্কের ম্যানেজার

PNB Scam: বলা হচ্ছে যে এই কেলেঙ্কারির মধ্যে এই সংস্থা আদপে ২০২৩ সালে মধ্যপ্রদেশ জল নিগম লিমিটেড থেকে ৯৭৪ কোটি টাকার তিনটি সেচ চুক্তি হাতিয়ে নিয়েছিল।

PNB Scam: বিরাট বড় আর্থিক জালিয়াতির পর্দাফাঁস। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফে ইন্দোরের একটি সংস্থা এবং একটি বৃহত্তর আন্তঃরাজ্য সিন্ডিকেটের সঙ্গে জড়িত ১৮৩.২১ কোটি টাকাএর এক বিশাল জাল ব্যাঙ্ক গ্যারান্টি কেলেঙ্কারি প্রকাশ্যে আনা হয়েছে। মধ্যপ্রদেশের মহামান্য আদালতের আদেশ অনুসরণ করে সংস্থাটি ৯ মে ২০২৫ তারিখে এই সংস্থার বিরুদ্ধে তিনটি মামলা নথিভুক্ত করেছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে মধ্যপ্রদেশের মহামান্য আদালতের নির্দেশ অনুসরণ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ৯ মে ২০২৫ তারিখে তিনটি মামলা দায়ের করেছে। এই মামলাগুলি মধ্যপ্রদেশ জল নিগম লিমিটেড-এর কাছে ইন্দোর-ভিত্তিক একটি সংস্থার ১৮৩.২১ কোটি টাকার জাল ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার কেন্দ্রবিন্দুতে একটি বড় আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত।

জাল ব্যাঙ্ক গ্যারান্টি ব্যবহার করে ৯৭৪ কোটির প্রতারণা

বলা হচ্ছে যে এই কেলেঙ্কারির মধ্যে এই সংস্থা আদপে ২০২৩ সালে মধ্যপ্রদেশ জল নিগম লিমিটেড থেকে ৯৭৪ কোটি টাকার তিনটি সেচ চুক্তি হাতিয়ে নিয়েছিল। আর এই চুক্তিগুলি নিশ্চিত করতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আটটি জাল ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। আশ্চর্যজনকভাবে এই মধ্যপ্রদেশ জল নিগম লিমিটেড ভুয়ো গ্যারান্টি ইমেল পেয়েছিল, যা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন সেগুলি অফিসিয়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডোমেন থেকেই পাঠানো হয়েছে। এই জাল গ্যারান্টির উপরে ভিত্তি করে পাবলিক এজেন্সিটি চুক্তিগুলি নিয়ে কাজ করেছে।

১৯ ও ২০ জুন তারিখে সিবিআই ভারতের মোট ৫টি রাজ্যে ২৩টি জায়গায় হানা দিয়েছে। দিল্লি, পশ্চিমবঙ্গ, গুজরাত, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই আর এর ফলে তদন্তের ফলস্বরূপ কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার পদে আসীন ছিলেন।

সিবিআই জানিয়েছে যে কলকাতায় দুই ব্যক্তিকেই আদালতে পেশ করা হয়েছে। ট্রানসিট রিমান্ডের জন্য তাদের খুব শীঘ্রই ইন্দোরে নিয়ে যাওয়া হবে। সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এটি আদপে এক বড়সড় কোনও ষড়যন্ত্রের অংশ যা বিভিন্ন রাজ্যে সরকারি এজেন্সির থেকে টাকা লুট করার প্রয়াস করে। কলকাতা-ভিত্তিক সিন্ডিকেটের হদিশও পেয়েছেন আধিকারিকরা। চলছে তদন্ত।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মাসের শুরুতেই নয়ডার একটি রিয়েল এস্টেট সংস্থা সুপারটেক লিমিটেড এবং এর মালিক আর কে অরোরা সহ আরও অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আইডিবিআই ব্যাঙ্কের ১২৬.০৩ কোটি টাকা জালিয়াতির মামলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget