এক্সপ্লোর

Property Buying Cost: বাড়ি-ফ্ল্যাটের দাম আরও বাড়বে রাজ্যে, পকেটে টান পড়বে আপনারও ?

West Bengal stamp duty Circle Rate: বাড়ি-ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতারা আগে স্ট্যাম্প ডিউটি ও সার্কল রেটে যে ছাড় পেতেন, এবার তা পাবেন না। ২০২১ সালে ৩০ অক্টোবর এই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা হয়।

Stamp Duty: পশ্চিমবঙ্গবাসীর এবার পকেটে টান পড়বে। বাড়ি-ফ্ল্যাটের দাম আরও বাড়তে চলেছে রাজ্যে। সরকার এবার থেকে বাড়ি-ফ্ল্যাট (Property Buying Cost) কেনায় কর ছাড়ের সুযোগ বন্ধ করল। সোমবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে কোভিড চলাকালীন বাড়ি-ফ্ল্যাট কেনার সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটে যে ছাড় মিলেছিল, এবার থেকে সেই ছাড় (Stamp Duty) আর গণ্য হবে না। ফলে হু হু করে বাড়বে ফ্ল্যাটের দাম।

রাজ্য সরকার নিয়েছে এই সিদ্ধান্ত

গতকাল সোমবার রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে জানিয়েছে, করোনাকালীন সময়ে যে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া শুরু হয়েছিল, সেই ছাড় আর দেওয়া হবে না। এর সঙ্গেই সার্কল রেটের ক্ষেত্রেও যে ১০ শতাংশ ছাড় ঘোষণা হয়েছিল আগে, তাও প্রত্যাহার করে নেওয়া হল। এর ফলে রিয়েল এস্টেট সেক্টরে ফের মূল্যবৃদ্ধি হবে। দাম বাড়বে বাড়ি-ফ্ল্যাটের।

২০২১ সালে দেওয়া হয়েছিল ছাড়

সম্পত্তি কেনার ক্ষেত্রে বাড়ি-ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতারা আগে যে ছাড় পেতেন, এবার আর সেই ছাড় পাবেন না। ২০২১ সালে ৩০ অক্টোবর রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা করা হয়। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে রাজ্যবাসী এই সুবিধে পেয়ে এসেছেন। এবার থেকে আর এই সুযোগ পাবেন না তারা। রাজ্য সরকারের নিয়মে জুলাই মাস পড়তেই এই ছাড় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার

একটি সার্কুলারে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। সমস্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে এবং সমস্ত দিক বিচার-বিবেচনা করার পরেই এই সিদ্ধান্তে এসেছে রাজ্য। সাধারণ মানুষের আগ্রহের দিকটির কথা ভেবে রাজ্য সরকার জানিয়েছে স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেট ১ জুলাই থেকেই তুলে নেওয়া হবে।

অর্থনীতি চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত

করোনা মহামারীর কারণে রাজ্যে অর্থনীতির শ্রীবৃদ্ধি আটকে গিয়েছিল, থমকে গিয়েছিল অর্থনৈতিক প্রগতির চাকা। রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে সরকার বহু ব্যবস্থা নিয়েছে। এই কারণে বাড়ি-ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটি এবং সার্কল রেটের ছাড় তুলে নিল রাজ্য সরকার। এর ফলে রিয়েল এস্টেট সেক্টর আবার নিজের জায়গায় ফিরে আসবে বলে আস্থা রাখছে রাজ্য। অর্থনীতি সুস্থ-সবল হয়ে উঠবে এর মাধ্যমে। ৩০ জুন, ২০২৪ পর্যন্ত কার্যকর ছিল এই স্ট্যাম্প ডিউটি ও সার্কল রেটে ছাড়ের সুযোগ।

Emcure Pharma IPO: এই আইপিও থেকে ১২৭ কোটি টাকা আয় করতে পারেন নমিতা থাপার, আপনি নেবেন নাকি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget