এক্সপ্লোর

RBI Against Paytm: বিপদে Paytm, আপনি ব্যবহার করেন? জানুন কীসে নিষেধাজ্ঞা

RBI Against Paytm payment Bank Ltd: একের পর এক বেনিয়ম। এবার পেটিএম-কে পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল আরবিআই।

কলকাতা: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর টাকা রাখা যাবে না। এমনকি এর ওয়ালেটেও টাকা রাখা বা তোলা বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের থেকে ২৯ ফেব্রুয়ারির পর আর কোনও টাকা নিতে পারবে না সংস্থা। ৩১ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দিনের পর দিন অনিয়মের অভিযোগে পেটিএম-এর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল শীর্ষ ব্যাঙ্ক। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএম-এর মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনকে সময় বেঁধে দিয়েছে আরবিআই।

কেন পেটিএম-এর বিরুদ্ধে ব্যবস্থা ?

শীর্ষ ব্যাঙ্কের তরফে এর আগেও সতর্ক করা হয় পেটিএম-কে। ২০২২ সালে পেটিএমকে আরবিআই নির্দেশ দিয়েছিল নতুন করে কোনও গ্রাহক রেজিস্ট্রেশন করা যাবে না। তার পরও দিনের পর দিন অডিটে বেশ কিছু বেনিয়ম করেছে পেটিএম। সিস্টেম অডিট রিপোর্ট ও বাহ্যিক হিসাবরক্ষকদের অডিটে তা ধরা পড়েছে।

সেই বেনিয়মের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল আরবিআই। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৩৫এ ধারার অধীনে এই পদক্ষেপ নিল শীর্ষ ব্যাঙ্ক। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে  পেটিএম-এর উপর বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কী কী পদক্ষেপ পেটিএম-এর বিরুদ্ধে ?

  • চলতি বছরের ২৯ ফেব্রুয়ারির পর গ্রাহকদের অ্যাকাউন্টে কোনও রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। 
  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডে কোনওরকম টপ-আপ ভরা যাবে না।
  • পেটিএম-এ সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে পারবে গ্রাহকরা। 
  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডের ক্ষেত্রেও একই অধিকার থাকবে গ্রাহকদের।
  • টাকা তোলার সময় কোনওরকম বাধা দিতে পারবে না পেটিএম কর্তৃপক্ষ।
  • ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারির পর এনইএফটি, আইএমপিএসসহ কোনওরকম ফান্ড ট্রান্সফার পরিষেবা দিতে পারবেনা পেটিএম। শুধুমাত্র গ্রাহকদের নিজের টাকা তোলার পরিষেবা চালু রাখতে হবে।
  • ওয়ান৯৭ কমিউনিকেশনের সমস্ত নোডাল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারির আগেই এই পদক্ষেপ নিতে হবে।
  • এছাড়াও, কোনও কারণে আটকে থাকা সমস্ত লেনদেন মিটিয়ে ফেলার জন্য পেটিএমকে ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছে আরবিআই।

গ্রাহকদের কী কী সমস্যা 

২৯ ফেব্রুয়ারির পর এই পরিষেবাগুলি আপনার ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হবে। অর্থাৎ

  • অ্যাকাউন্টে কোনও রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। 
  • ওয়ালেট, ফাস্টট্যাগ, এনসিএমসি কার্ডে কোনওরকম টপ-আপ ভরা যাবে না।
  • সেভিংস, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে হবে ২৯ ফেব্রুয়ারির আগে।
  • পেটিএম-এর তরফে কোনওরকম ফান্ড ট্রান্সফারের পরিষেবা পাবেন না।

আরও পড়ুন - Real Estate Budget 2024: পরিবেশ বান্ধব নির্মাণে কি জোর দেবে কেন্দ্র ? ২০২৪-এ রিয়েল এস্টেট বাজেট কেমন ?

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget