এক্সপ্লোর

KYC Rule: KYC নিয়ে বড় আপডেট দিল RBI, এবার কী কী মাথায় রাখতে হবে ? কী সুবিধে হল ?

RBI Update on KYC: শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে ড্রাফট সার্কুলার জারি করা হয়েছে তাতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে সময়ে সময়ে কেওয়াইসি ফর্ম আপডেট করা বাকি থেকে যাচ্ছে।

RBI Update: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার কেওয়াইসি নিয়ে বড় প্রস্তাব দিয়েছে। নো ইয়ো কাস্টমার অর্থাৎ কেওয়াইসির নিয়মে বড় বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। মূলত টাকা জালিয়াতি রুখতে এই নিয়ম আনা হয়েছে। লক্ষ লক্ষ ব্যাঙ্ক গ্রাহকদের (KYC Update) এই নতুন নীতির ফলে কেওয়াইসি নিয়ে অনেক সুবিধে হবে। যে কোনও সরকারি স্কিমের জন্য কেওয়াইসি আপডেট করতে এবার আর সমস্যায় পড়তে হবে না। সময়ে সময়ে কেওয়াইসি আপডেট করার পদ্ধতিতে বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।

অনেক কেওয়াইসি আপডেট স্থগিত রয়েছে

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে ড্রাফট সার্কুলার জারি করা হয়েছে তাতে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে সময়ে সময়ে কেওয়াইসি ফর্ম আপডেট করা বাকি থেকে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার। এমনকী প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে যে সমস্ত গ্রাহক অ্যাকাউন্ট খুলেছেন তারাও এর ফলে সমস্যায় পড়ছেন। তাদের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট (KYC Update) করতে সমস্যা হচ্ছে। আর রিজার্ভ ব্যাঙ্কের কাছে এই কেওয়াইসি আপডেটে সমস্যা নিয়ে হাজারও অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই।

সমস্ত ব্যাঙ্কের জন্য আবশ্যিক এই নীতি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে দেশের সমস্ত গ্রাহক যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময়ে সময়ে কেওয়াইসি আপডেট করেন। আর এখন এটি ব্যাঙ্কের জন্যও আবশ্যিক হয়ে গিয়েছে যাতে ব্যাঙ্ক তাদের সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট (KYC Update) করানোর জন্য ন্যূনতম তিনবার মেসেজ দেয়। এই খসড়া নীতির বিষয়ে সমস্ত স্টেকহোল্ডাররা চাইলে আগামী ৬ জুনের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের কাছে নিজের মতামত জানাতে পারেন।

কী জানিয়েছে আরবিআই

আরবিআই জানিয়েছে যে সমস্ত ব্যাঙ্ককে ডরম্যান্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে বা আনক্লেমড অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি জমা করা আবশ্যিক করে দিতে হবে। এই ধরনের অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করতে হবে। এছাড়া ব্যাঙ্কের তরফে যদি ভিডিয়ো কনজিউমার আইডেন্টিফিকেশন প্রসেস বা ভিসিআইপি পদ্ধতি থেকে থাকে তাহলে সেই সুবিধেও দিতে হবে গ্রাহককে। রিজার্ভ ব্যাঙ্ক এও জানিয়েছে যে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে চালু করার জন্য ব্যাঙ্কগুলি চাইলে অথরাইজড বিজনেস করেসপন্ডেন্সের সহায়তাও নিতে পারবে।

১ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান দেশে CERSAI কেওয়াইসি রেজিস্ট্রি পরিচালনা করে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় এবং বারেবারে কেওয়াইসি জমা করতে হবে না গ্রাহককে। কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াও অনেক সহজতর হবে। আর্থিক খাতের সমস্ত প্রক্রিয়া স্ট্রিমলাইন করা হবে এই কেওয়াইসি রেজিস্ট্রির মাধ্যমে। 

সেরা শিরোনাম

Gold Price: পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
পুজোর আগে সোনার দামে বড় চমক, এবার কি দাম কমল অনেকটা? দেখে নিন আজকের রেটচার্ট
Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget