এক্সপ্লোর

Rs 2000 Notes: আপনার কাছে ২০০০- এর নোট এখনও আছে ? নতুন কোন আপডেট দিল সরকার ?

Rs 2000 Notes Return: আজ ৩ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে ২৯ নভেম্বর পর্যন্ত ৯৮.০৮ শতাংশ ২ হাজার টাকার নোট ফেরত এসেছে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে।

RBI Notification: বাজারে অচল ২ হাজার টাকার গোলাপি নোট। গত বছরেই কেন্দ্র সরকার বাতিল করেছে এই নোট (Rs 2000 Notes) এবং যে সমস্ত নাগরিকের কাছে এই নোট রয়েছে তা রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা দেওয়ার নিদান দিয়েছিল কেন্দ্র সরকার। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাঙ্কের (RBI Order) পক্ষ থেকে ভারতের সবথেকে বেশি মূল্যের এই নোট নিয়ে বড় তথ্য জানাল। আপনার কাছে কি এখনও আছে এই ২ হাজারের নোট ? কী জানাল RBI ?

আজ ৩ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে ২৯ নভেম্বর পর্যন্ত ৯৮.০৮ শতাংশ ২ হাজার টাকার নোট ফেরত এসেছে রিজার্ভ ব্যাঙ্কের ঘরে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৯ মে তারিখে দেশের বাজারে ২ হাজার টাকার নোট ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকার, সেখানে ২০২৪ সালের ২৯ নভেম্বর ভারতের বাজারে নোট (Rs 2000 Notes) পড়ে রয়েছে ৬৮৩৯ কোটি টাকা মূল্যের।

এখনও এই ২ হাজার টাকার নোট বদলে নেওয়া যাবে, তবে আগে যেমন সমস্ত ব্যাঙ্কেই এই কাজ করা যাচ্ছিল, সেই সুবিধে আর মিলবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত দেশের সমস্ত ব্যাঙ্কে এই ২ হাজার টাকার নোট (Rs 2000 Notes) বদলে নেওয়া বা জমা দেওয়ার সুবিধে পাওয়া যাচ্ছিল। তবে এরপরে এই পরিষেবা বন্ধ করে কেন্দ্র। তারপর থেকে দেশের নির্বাচিত মোট ১৯টি রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে গিয়েই এই ২ হাজারের নোট জমা করা বা বদলানো যাবে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই এই ইস্যু অফিসগুলিতে ২০০০ টাকার নোট জমা করা শুরু হয়। দেশের যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগেও আপনি চাইলে এই ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে পাঠাতে পারেন।

এই ইস্যু অফিসগুলি রয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, তিরুবন্তপুরম।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Gold Silver Rate: আজ সোনা কিনলে সাশ্রয় হবে ? রাজ্যে প্রতি গ্রাম সোনার দাম কত হল ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget