এক্সপ্লোর

RBI Update: ২০০০ টাকার নোট আর ছাপবে না সরকার, বদলাতে হবে ব্যাঙ্কে

RBI On 2000 Note: দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। এবার পড়ল সিলমোহর। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক।

2000 Note Update: দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। এবার পড়ল সিলমোহর। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। নতুন নিয়ম অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।

কীভাবে পুরনো নোট বদলাবেন ?

এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।

এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়।

আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে। 

পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। কিন্তু, যদি এই পরিমাণটা (পুরনো নোট) বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। তাতে আপনার টাকার পরিমাণ যা-ই হোক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে যাবে।

রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে কী প্রভাব পড়তে পারে বাজারে? 

এ প্রসঙ্গে এবিপি আনন্দকে বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত বলেন, 'অর্থনীতিতে বিশেষ প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যেই ২০০০ এর নোট ছাপা আরবিআই বন্ধ করে দিয়েছিল। নোট ইন সার্কুলেশন ধীরে ধীরে অবলুপ্তির পথেই গিয়েছিল। ব্যাঙ্কের এটিএম কিংবা কাউন্টারেও পাওয়া যাচ্ছিল না। গ্রাহকদের চাহিদায় কেবল তা দেওয়া হত। সমস্যা একটাই অনেক মধ্যবিত্তর কাছে হয়ত এই টাকা রয়ে গেছে। তবে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ডিমনিটাইজেশনের কালো সময় হয়ত ফিরবে না। ব্যাঙ্কের কর্মীদের সচেষ্ট হতে হবে। এখন অনেকটাই সময় আছে হাতে। এনআরআইদের হয়তো কিছুটা সমস্যা হতে পারে।'  

তিনি এও বলেন, কী কারণে এই নোট বাতিল হল তা এখনও স্পষ্ট নয়। কারণ, যখন এই নোট চালু করা হয়েছিল তখন বলা হয়েছিল এখানে চিপ জাতীয় কিছু থাকবে। আগামী দিনে জাল ২০০০ নোটের বাড়বাড়ন্ত রুখতে। সাধারণ মানুষ এই নোট নিতে আকৃষ্ট হতেন না। খুচরো ব্যবসায়ীদের জন্যও এই নোট সমস্যা তৈরি করেছিল। 

আরও পড়ুন : Rs 2000 Currency Note Exchange : এবার বাতিল ২০০০ টাকার নোট, কীভাবে বদলাবেন ব্যাঙ্কে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget