এক্সপ্লোর

Rs 2000 Currency Note Exchange : এবার বাতিল ২০০০ টাকার নোট, কীভাবে বদলাবেন ব্যাঙ্কে ?

RBI Decision : একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

নয়া দিল্লি : ফের নোট বাতিল। এবার বাতিল ২০০০ টাকার নোট। আর ২০০০টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কীভাবে পুরনো নোট বদলাবেন ?

কীভাবে পুরনো নোট বদলাবেন ?

এখন পর্যন্ত যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী, ব্যাঙ্কে আপনি পুরনো নোট বদলাতে গেলে প্রথমে একটি নির্দিষ্টি ফর্ম্যাটে আপনার কাছে কিছু তথ্য চাইবে। তা পূরণ করতে হবে। এরপর নিজের বৈধ পরিচয়পত্রের একটি ফটো কপি জমা করতে হবে আপনাকে।

এ ব্যাপারে সতর্ক থাকুন, আপনি যখন নিজের সচিত্র পরিচয়পত্র ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করবেন, তাতে উল্লেখ করে দেবেন পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করা হচ্ছে। সঙ্গে তারিখ উল্লেখ করে দেবেন। এই বিষয়টি নিশ্চিত করুন যে, আপনার পরিচয়পত্রটির যাতে কোনও অপব্যবহার না হয়।

আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্ট, NREGA কার্ড , PAN কার্ড বা অন্য কোনও আইডি কার্ড যা সরকার ইস্যু করেছে, তা জমা করতে পারেন। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্ম্যাট অনুযায়ী আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে। 

পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। যদি আপনি ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশ টাকার পরিবর্তন করতে চান, তাহলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন। কিন্তু, যদি এই পরিমাণটা (পুরনো নোট) বেশি হয়, তাহলে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। তাতে আপনার টাকার পরিমাণ যা-ই হোক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে যাবে।

কিন্তু ধরুন, কোনও কারণে আপনি ব্যাঙ্কে যেতে পারছেন না , তখন কী হবে ? সেক্ষেত্রে আপনি কোনও প্রতিনিধি পাঠাতে পারেন। তবে, লিখিত দিতে হবে এই মর্মে যে, সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনি আপনার পরিবর্তে পাঠিয়েছেন। তাঁকে যেন সেই অধিকার দেওয়া হয়। আপনার প্রতিনিধিকে সেই চিঠিটি ব্যাঙ্কে গিয়ে দেখাতে হবে। এর সঙ্গে তাঁর পরিচয়পত্র। তাহলে পুরনো নোট বদলের প্রতিক্রিয়া তিনি শুরু করতে পারবেন। 

যদি আপনার বন্ধু বা আত্মীয়ের কোনও অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টেও আপনি পুরনো নোটের পরিবর্তে সম পরিমাণ টাকা গ্রহণ করতে পারেন। তবে, সেক্ষেত্রে থার্ড পার্টিকে আপনাকে লিখিত অনুমতি দিতে হবে। নোট বদলানোর সময়, ব্যাঙ্কে আপনাকে সেই অনুমতিপত্র দেখাতে হবে। সঙ্গে আপনার পরিচয়পত্র।

 আরও পড়ুন ; ২০০০ টাকার নোট আর ছাপবে না সরকার, বদলাতে হবে ব্যাঙ্কে

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget