এক্সপ্লোর

ভোডাফোন, এয়ারটেলের পর মোবাইল তারিফ বাড়ানোর সিদ্ধান্ত রিলায়েন্স জিও-র

দেশের অন্যতম বৃহত্তম এই টেলিকম অপারেটরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মুম্বই: ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পথ অনুসরণ করে মোবাইল তারিফ (চার্জ) বাড়ানোর সিদ্ধান্ত নিল রিলায়েন্স জিও। দেশের অন্যতম বৃহত্তম এই টেলিকম অপারেটরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই প্রথমবার সম্ভবত তারিফ বৃদ্ধি করতে চলেছে রিলায়েন্স জিও। এক বিবৃতিতে জিও-র তরফে বলা হয়েছে-- অন্যান্য অপারেটরদের মতো, রিলায়েন্সও সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। সরকারের প্রয়োগ করা বিভিন্ন নিয়ন্ত্রণ নীতি যথাযথ অনুসরণ করা হবে এবং গ্রাহকদের সুবিধার্থে টেলিকম সেক্টরকে শক্তিশালী করা হবে। একইসঙ্গে, চার্জ বাড়ানোর সময় মাথায় রাখা হবে যাতে তা কোনওভাবেই ডেটা ব্যবহারের বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত না করে এবং বিনিয়োগ বজায় থাকে। সম্প্রতি, দেশব্যাপী তারিফ প্ল্যানের খরচ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন ও এয়ারটেল। প্রসঙ্গত, ২০১৯ সালের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, ৫০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে ভোডাফোনের। এয়ারটেলের সঙ্গে মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকা। এই দুই সংস্থার তরফে জানানো হয়েছে, নজিরবিহীন আর্থিক ক্ষতি ও সরকারের কাছে ক্রমবর্ধমান বকেয়া ঋণের বোঝার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। সংস্থা জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে নতুন তারিফ কার্যকর হবে। অন্যদিকে এয়ারটেলও জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন তারিফ কার্যকর হবে। ফলত, আগামী মাস থেকেই প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের জন্য গ্রাহককে বাড়তি খরচ বহন করতে হবে।

সেরা শিরোনাম

Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget