এক্সপ্লোর

Reliance Justdial Deal: জাস্টডায়ালের প্রায় ৪১ শতাংশ অংশ কিনছে রিলায়েন্স, অতিরিক্ত ২৬ শতাংশ কেনার প্রস্তাব

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর কর্ণধার ইশা অম্বানি বলেন, জাস্টডায়াল ও  ভিএসএস মণির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পেরে উচ্ছ্বসিত আমরা

নয়াদিল্লি: দেশের সবচেয়ে পুরনো তথ্য সুলুক সংস্থা জাস্টডায়াল-এর প্রায় ৪১ শতাংশ অংশ কিনতে আগ্রহী হল রিলায়েন্স রিটেল। প্রেফারেনশিয়াল অ্যালটমেন্টের মাধ্যমে ৩৪৯৭ কোটি টাকায় জাস্টডায়াল-এর বর্তমান মালিক ভিএসএস মণির থেকে ওই অংশ কেনার প্রস্তাব দিয়েছে মুকেশ অম্বানির মালিকানাধীন সংস্থা।

রিলায়েন্সের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রিলায়েন্স রিটেল, জাস্টডায়াল ও ভিএসএস মণি -- সকলে মিলে একটি চুক্তিতে পৌঁছেছে। সেই অনুযায়ী, ১০২২.২৫ টাকা দরে ২.১২ কোটি ইক্যুইটি শেয়ারের (২৫.৩৩ শতাংশ পোস্ট প্রেফারেনশিয়াল শেয়ার মূলধন সমতুল্য) প্রফারেনশিয়াল অ্যালটমেন্ট এবং ভিএসএস মণির থেকে ১০২০ টাকা দরে ১.৩১ কোটি ইক্যুইটি শেয়ারের (১৫.৬২ শতাংশ পোস্ট প্রেফারেনশিয়াল শেয়ার মূলধন সমতুল্য) অ্যাকুইজিশন করা হবে।  এর পাশাপাশি, রিলায়েন্স খুব শীঘ্রই জাস্টডায়াল-এর শেয়ারহোল্ডারের কাছে সংস্থার ২.১৭ কোটি ইক্যুইটি শেয়ার (২৬ শতাংশ সমতুল্য়) কেনার প্রস্তাব পেশ করবে। 

এই প্রসঙ্গে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর কর্ণধার ইশা অম্বানি বলেন, জাস্টডায়াল ও  ভিএসএস মণির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পেরে উচ্ছ্বসিত আমরা। এই সংস্থায় আমাদের বিনিয়োগ প্রমাণ করে যে, ক্ষুদ্র মাঝারি ও ছোট ব্যবসাগুলির ওপর আরও জোর দিতে চাইছে রিলায়েন্স। আমরা জাস্টডায়াল-এর উচ্চ প্রশিক্ষিত টিমের সঙ্গে একসঙ্গে কাজ করে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে উদগ্রীব।

রিলায়েন্সের হাতে সংস্থার একটা বড় অংশ চলে গেলেও, জাস্টডায়াল-এর ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও থাকবেন ভিএসএস মণি। তিনি বলেন, ব্যবহারকারীদের কাছে দ্রুত, বিনামূল্যে, নির্ভরযোগ্য এবং বিস্তৃত তথ্য তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম ২৫ বছর আগে। আজ সেই স্বপ্ন আরও বিস্তার লাভ করল। 

ত্রৈমাসিক ১৫ কোটি ইউনিক ভিজিটরের দৌলতে লোকাল সার্চ ইঞ্জিন সেগমেন্টে বাজারে এক নম্বর জাস্টডায়াল। সংস্থাটি মোবাইল থেকে শুরু করে অ্যাপ, ওয়েবসাইট ও হটলাইন ফোন নম্বর (৮৮৮৮৮৮৮৮৮৮৮)-এর মাধ্যমে অপারেট করে থাকে। 

চলতি সপ্তাহে শেয়ার বাজারে গত এক বছরের সেরা দরে পৌঁছয় জাস্টডায়াল। বুধবার জাস্টডায়ালের শেয়ারদর পৌঁছয় ১১৩৮ টাকায়। বৃহস্পতিবার দর কিছুটা কমে ছিল ১১০৭ টাকা। শুক্রবার, জাস্টডায়াল সংস্থার দর মোট মূল্য প্রায় ৬৮৯৩ কোটি টাকা। 
চলতি আর্থিক বছরে মোট ৬৭৫.১৮ কোটি টাকা আয় হয়েছে জাস্টডায়ালের। এরমধ্য়ে সংস্থার লাভের পরিমাণ ২১৪ কোটি টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget