এক্সপ্লোর

Retirement Corpus: অবসরের পরে ভালভাবে জীবন কাটাতে দরকার এই টাকা ! রিপোর্টে টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

Retirement Planning: যে সমস্ত বিনিয়োগকারীরা তাদের ৩০ বছর বয়সে অবসর গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন, তারা তাদের অবসরের লক্ষ্য অর্জনে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছেন, বলছে রিপোর্ট।

Financial Planning: ক্রমবর্ধমান ব্যয়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আর মানুষের বর্ধিত আয়ুর কারণে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার পদ্ধতিকে নতুন করে রূপ দেওয়ার কারণে ভারতীয়দের ক্ষেত্রে আরাম করে অবসর নিতে হলে দরকার ৩.৫ কোটি টাকা ! এইচএসবিসির রিপোর্টে প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য।

‘অ্যাফ্লুয়েন্ট ইনভেস্টরস স্ন্যাপশট ২০২৫’ এই শিরোনামে প্রতিবেদনের রূপরেখা দেওয়া হয়েছে যে কীভাবে ভারতীয় বিনিয়োগকারীরা ধীরে ধীরে স্বল্পমেয়াদী চাহিদা যেমন ভ্রমণ, শিক্ষা এবং সম্পত্তি কেনার থেকেও তাদের অবসরের জন্য টাকা জমানোকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই গবেষণায় উল্লেখ করা হয়েছে যে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি গুরুত্বপূর্ণ হলেও অবসর পরবর্তী জীবনে আর্থিক স্থায়িত্বের প্রয়োজনীয়তার স্বীকৃতি ক্রমেই বেড়ে চলেছে।

বিনিয়োগের ধরন ও আত্মবিশ্বাস

এইচএসবিসির মতে সবথেকে বেশি পরিমাণে যে দুই সম্পদে বিনিয়োগ করছেন এখনকার তরুণেরা তা হল ইকুইটি ও সোনা। উল্লেখ্য যে গত এক বছরে সম্পদ বরাদ্দে সোনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরে অন্যান্য বিকল্প বিনিয়োগের মাধ্যম রয়েছে। এর বিপরীতে ব্যক্তিদের কাছে নগদ ধারণের হার কমে এসেছে মাত্র ১৫ শতাংশে। ভারতে বিনিয়োগকারীরা জীবনযাপনের বর্ধিত খরচ, অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে চরম উদ্বিগ্ন। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির তুলনায় তারা আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষমতার প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসী। এমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে।

পারিবারিক ও আর্থিক সুস্থতার উপরে জোর

ভারতীয় বিনিয়োগকারীরা রিয়েল এস্টেটকে অগ্রাধিকার দিচ্ছেন, পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করছেন এবং ব্যক্তিগত সুস্থতা বজায় রাখছেন। এই বিষয়গুলি তাদের সামগ্রিক সম্পদ ব্যবস্থাপনা কৌশলের কেন্দ্রে রয়েছে।

তাড়াতাড়ি শুরু করলে লাভ হয়

এই প্রতিবেদনে দ্রুত আর্থিক পরিকল্পনার উপরে জোর দেওয়া হয়েছে। যে সমস্ত বিনিয়োগকারীরা তাদের ৩০ বছর বয়সে অবসর গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন, তারা তাদের অবসরের লক্ষ্য অর্জনে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছেন। যারা এই প্রক্রিয়া শুরু করতে দেরি করেছেন, তারা প্রায়ই ভয় পাচ্ছেন যে তাদের অবসরের পরবর্তী জীবনের মানের সঙ্গে আপোস করে চলতে হতে পারে।

বিশ্বব্যাপী অবসরকালীন মানদণ্ড স্থাপন

অবসরকালীন সঞ্চয়ের লক্ষ্যমাত্রা যথেষ্ট তবু এটি অন্যান্য বিশ্ববাজারের তুলনায় বেশ কম। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আরামদায়ক অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় আনুমানিক সঞ্চয় হওয়া দরকার ১.৫৭ মিলিয়ন ডলার, সিঙ্গাপুরে দরকার হবে ১.৩৯ মিলিয়ন ডলার, হংকং ১.১ মিলিয়ন ডলার নিয়ে, চিনে ১.০৯ মিলিয়ন ডলার নিয়ে একজন ব্যক্তি অবসর নিতে পারেন আরামে। কিন্তু ভারতে এই অঙ্কটি রিপোর্ট অনুসারে ৪ লক্ষ ডলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget