এক্সপ্লোর

Rolls-Royce Layoffs: প্রচুর কর্মী ছাঁটাই করবে এই গাড়ি কোম্পানি ! চাকরি যাবে হাজার-হাজারের

Layoff News: প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস ।

Layoff News: প্রযুক্তি, ই-কমার্স সংস্থার পর এবার বড় ছাঁটাই হতে চলেছে গাড়ি কোম্পানিতে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি রোলস রয়েস (Rolls-Royce Layoffs)।  সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কোম্পানি বড় ছাঁটাই করতে পারে। যাতে কাজ হারাবেন হাজার হাজার কর্মী।

Rolls-Royce Layoffs: কত হাজার কর্মীর চাকরি যাবে
টাইমস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের জন্য  বিলাসবহুল গাড়ি নির্মাতা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে। ঠিক কতজন কর্মী ছাঁটাইয়ের পরও কোম্পানি স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারবে তা জানতে চেয়েছে সংস্থা। রিপোর্ট বলছে, সংস্থা বিশ্বব্যাপী ৩০০০ কর্মী ছাঁটাই করার কথা স্থির করেছে। মূলত বিশ্বব্যাপী মন্দার আবহে কোম্পানির কাজ আরও  উন্নত করতেই এই ছাঁটাই করা হবে। 

Layoff News: বেশ কয়েকটি বিভাগকে একসঙ্গে করার পরিকল্পনা
 টাইমস-এর রিপোর্ট বলছে, নতুন পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানি রোলস-রয়েসের প্রতিটি সিভিল এরোস্পেস, প্রতিরক্ষা ও পাওয়ার সিস্টেম বিভাগের অ-উৎপাদক বিভাগগুলিকে একীভূত করতে পারে। ব্লুমবার্গকে রোলস-রয়েসের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থা আগামী দিনে বেশকিছু পরিবর্তন করতে চলেছে। এর মাধ্যমে কোম্পানি তার লক্ষ্যে আরও এগিয়ে যেতে চাইছ। 

Rolls-Royce Layoffs: ছাঁটাইয়ের ফলে প্রধান কার্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
ব্লুমবার্গ রিপোর্ট অবশ্য রোলস-রয়েস জানিয়েছে,  কর্মীদের ওপর কোনও সম্ভাব্য প্রভাবের বিষয়ে কোম্পানি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এমনকী কোনও সুপারিশও করেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে,রোলস রয়েসে ছাঁটাই হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কোম্পানির সদর দফতরে। কারণ এর বেশিরভাগ কর্মী ব্যাক-অফিসের কাজ করেন।

বিশ্বব্যাপী ছাঁটাই অভিযান শুরু করেছে বড় কোম্পানিগুলি
এটা লক্ষণীয় যে, অনেক বড় কোম্পানি বিশ্বব্যাপী ছাঁটাই শুরু করেছে। এর মধ্যে মেটা, অ্যামাজন, টুইটার, মাইক্রোসফট ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে। সম্প্রতি আমেরিকার বৃহত্তম ব্যাঙ্কও ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।

ফের বড়সড় ছাঁটাইয়ের আশঙ্কা ফেসবুকের মূল সংস্থা মেটাতে। সেই ছাঁটাইয়ের ধাক্কা এসে পড়েছে ভারতেও। এমনটাই খবর সংবাদ সংস্থা IANS-এর। ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছে ফেসবুকের অতি উচ্চপদস্থ বেশ কিছু কর্মীও। 

রিপোর্ট জানাচ্ছে, ভারতে মেটার ডিরেক্টর অফ মার্কেটিং অবিনাশ পন্থ, মিডিয়া পার্টনারশিপের ডিরেক্টর সাকেত ঝা, ডিরেক্টর (লিগাল) অমৃতা মুখোপাধ্যায়- এঁরা ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন। সূত্রের খবর, বিশ্বজুড়ে যে তৃতীয় ছাঁটাই শুরু করেছে মেটা। তাতে মার্কেটিং, অ্য়াডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স-সহ আরও একাধিক দফতর থেকে ছাঁটাই করা হচ্ছে। আগের ছাঁটাইয়েও এমনভাবেই সব দফতর থেকেই ছাঁটাই করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য রাখেনি মেটা। 

আরও পড়ুন : Post Office Scheme: এই পোস্ট অফিস স্কিমে আরও তাড়াতাড়ি দ্বিগুণ হবে টাকা, জেনে নিন কীভাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget